Mamata Banerjee: হালিশহরে কীভাবে হেনস্থা করা হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, দেখুন ছবিতে

Published : Aug 09, 2026, 05:22 PM IST

হালিশহরে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, চটি ও কাদা ছোড়ার অভিযোগ উঠেছে। ঠিক কীভাবে হেনস্থার মুখে পড়লেন মমতা, দেখুন ছবিতে।

PREV
16
জনরোষের মুখে মমতা

বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা কর্মীদের জনরোষের মুখে পড়তে হচ্ছে। আগেই সোনারপুরে এসে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এবার জনরোষের শিকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হালিশহরে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।

26
হালিশহরে মমতা

রবিবার দুপুরে কাঁচরাপাড়ার নিহত তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁরসঙ্গে ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় , দোলা সেন-সহ আরও এক তৃণমূল কর্মী। কিন্তু তাঁদের গাড়ি হালিশহরে নিহত তৃণমূল কংগ্রেস কর্মী বিরজু কুমারের বাড়ির আগেই ঘিরে ধরে উত্তেজিত জনতা।

36
মমতার গাড়ি লক্ষ্য করে জল-কাদা-ছেঁড়া চটি

মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জল, কাঁদা, ছেঁড়া চটি ছোঁড়া হয়য। যার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গাড়ি আটকেও রাখে উত্তেজিত জনতা।

46
গাড়ি ঘিরে স্লোগান

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গাড়ি আটকে রেখে উত্তেজিত জনতা 'চোর চোর', 'ডাকাতরানি'স্লোগান তোলে। অনেক বার 'জয়শ্রীরাম' স্লোগানও ওঠে। এই অবস্থায় মমতা কিন্তু গাড়ির কাচ খুলে যাওয়ার পক্ষেই সওয়াল করেন।

56
মমতার দাবি

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেন, তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে। তিনি বলেছেন, 'এতো বড় বড় ইট ছুঁড়েছে। ' তিনি আরও বলেন, 'আমার মাথা ফেটে যেত। এখানে মরে যেতাম। পুলিশ বিজেপিকেই প্রোটেকশন দিচ্ছে।' তবে তাঁর গাড়ি লক্ষ্য করে যখন জল-কাদা ছোঁড়া হচ্ছে তখন মমতা গাড়ি থামিয়ে গাড়ির কাচ নামিয়ে যাওয়ার কথা বলেন। তাঁর সহকর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত কাচ বন্ধ করতে বলেন। কিন্তু তাতে কান দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

66
হালিশহরে যাওয়ার কারণ

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া কাঁচরাপাড়ার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটের পুলিশি হেফাজতে মৃত্যু ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। জেনির অভিযোগ, লকআপে পুলিশের মারধরেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে, যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কল্যাণ বলেন, '‘শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছেন। মাফিয়াদের দিয়ে কাজ করাচ্ছেন।' তিনি আরও বলেন, তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে হেফাজতে। তাই আইনি লড়াই তারা চালিয়ে যাবেন। পরিবারকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ তাদের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories