Yuva Sathi: যুবসাথীর টাকা যাদের ঢোকেনি তাঁরা কবে পাবেন? পাণ্ডবেশ্বরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Mar 26, 2026, 05:19 PM IST
mamata Banerjee make big announcement regarding the people who have not received yuva sathi

সংক্ষিপ্ত

আবেদন করেও এখনও অনেকেই আছেন যারা যুবসাথীর (Banglar Yuva Sathi) ১৫০০ টাকা পাননি। সরকারের ঘর থেকে এই টাকা কবে সকলের অ্যাকাউন্টে পাঠানো হবে? এই প্রশ্ন অনেকেই মনে উঠছে। এবার তাঁদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আবেদন করেও এখনও অনেকেই আছেন যারা যুবসাথীর (Banglar Yuva Sathi) ১৫০০ টাকা পাননি। সরকারের ঘর থেকে এই টাকা কবে সকলের অ্যাকাউন্টে পাঠানো হবে? এই প্রশ্ন অনেকেই মনে উঠছে। এবার তাঁদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ পাণ্ডবেশ্বরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। যাদের এখনও যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তারা কবে পাবেন, সবটাই জানালেন তিনি।

পাণ্ডবেশ্বরে জনসভায় যুব সাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন।" মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে যারা এখনও যুব সাথীর টাকা না পাওয়া নিয়ে ভাবছেন, তাঁদের কোনও চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সবাইকে টাকা দেওয়া হবে। যাদের টাকা এখনও ঢোকা বাকি আছে, তাঁদেরও ঢুকে যাবে। প্রসেস চলছে। পাণ্ডবেশ্বরে জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও জানিয়ে দেন, লক্ষীরভাণ্ডার আজীবন দেওয়া হবে।এই প্রকল্পের টাকা বন্ধ হবে না।

এর আগে, দলীয় ইশতেহার প্রকাশ করার সময়ও এই যুবসাথী নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুবসাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় এক কোটি যুবকদের অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, তাদের ১৫০০ করে দিচ্ছি। তবে এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে। তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে।"

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘ভবানীপুরে মমতার গল্প শেষ!’ মুখ্যমন্ত্রীকে চরম সতর্কবাণী শমীকের
PNG Connection: পশ্চিমবঙ্গে কোথায় কোথায় PNG গ্যাস সরবরাহ চালু আছে? আপনার এলাকায় আছে কি না এভাবে জানুন