Mamata Banerjee: প্রতিপক্ষকে কথা শোনালেও সৌজন্যের সীমা ছাড়াবেন না, কাকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Published : Apr 10, 2026, 09:19 AM IST

Mamata Banerjee News: ভোটবঙ্গে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে আক্রমণ পাল্টা আক্রমণে অপ শব্দের প্রয়োগ। এবার নাম না করে আরজি করের নির্যাতিতার মাকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? জানুন বিশদে…

PREV
16
ভোটের মুখে মমতার নিশানায় গেরুয়া শিবির

নির্বাচনের মরসুমে এবার বাংলার পাতে থাকা ‘মাছ’ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। হলদিয়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, মাছের জন্য অন্য রাজ্যের ওপর নির্ভর করতে হয় বাংলাকে। পাল্টা মিনাখাঁ থেকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলাদেশ বা হায়দরাবাদ নয়, মাছ উৎপাদনে বাংলা এখন আত্মনির্ভর। মাছ ও মৎস্যজীবীদের ঘিরে  যুযুধান দুই শিবির। 

26
নাম না করে বিজেপি প্রার্থীকে কটাক্ষ

এদিকে নির্বাচনী জনসভা থেকে সৌজন্যের রাজনীতির কথা মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘’আপনার সন্তান, শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার যদি বাঁচাতে হয়, আপনাদের দরকার তৃণমূল সরকার। যে যতই নাটক, ছলনা করুক, একটা কথা বলবেন, ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতিক লোককে বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।''

36
মমতার নিশানায় পানিহাটির বিজেপি প্রার্থী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে বিজেপির হয়ে লড়ছেন আরজি করের নির্যাতিতা তরুণীর মা রত্না দেবনাথ। সম্প্রতি ভোটের প্রচারে বেরিয়ে  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কুরুচিপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে তার গলায়। এবার তারই জবাবে নাম না করে পাল্টা সৌজন্যের রাজনীতির কথা শোনালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

46
বাঙালি খাবার নিয়ে বিজেপিকে তোপ

একুশ হোক বা ছাব্বিশ, বাংলার ভোট প্রচারে বারবার ঘুরে ফিরে আসে খাদ্যভ্যাস আর সংস্কৃতি। আর তা করতে গিয়েই আমিষ খাবার বিতর্কে বারবার নাম জড়িয়েছে বিজেপির। তৃণমূলের অভিযোগ, বাঙালির খাদ্যভাস বদলানোর চেষ্টা করছে পদ্মশিবির। সে কারণেই মাছ, মাংস খাওয়ারও বিরোধিতা করছে বিজেপি। যদিও ভোটমুখী বাংলায় সে অভিযোগ খণ্ডনে ব্যস্ত পদ্মশিবির। বৃহস্পতিবার বাংলায় এসে সেই মৎস্য ইস্যুতেই তৃণমূল সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, বিপুল চাহিদা থাকা সত্ত্বেও মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রীর এই আক্রমণ ধোপে টেকেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মিনাখাঁর সভা থেকে পাল্টা পরিসংখ্যান দিয়ে তিনি দাবি করেন, বাংলা এখন মাছে স্বয়ংসম্পূর্ণ। আগে যে ইলিশের জন্য বাংলাদেশের দিকে চেয়ে থাকতে হত, আজ গবেষণার মাধ্যমে সেই ইলিশ বাংলাতেই রেকর্ড পরিমাণে উৎপাদিত হচ্ছে।

56
বিজেপির বিরুদ্ধে বারবার ‘আমিষ-বিরোধী’ তকমা

রাজনৈতিক মহলের মতে, বিজেপির বিরুদ্ধে বারবার ‘আমিষ-বিরোধী’ তকমা সেঁটে দিয়েছে তৃণমূল। বঙ্গবাসীর পাতে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেওয়ার আশঙ্কার মোকাবিলা করতেই এবার মোদির মুখে শোনা গেল ‘মৎস্য আখ্যান’। দিলীপ ঘোষ থেকে শুরু করে অন্য বিজেপি প্রার্থীদেরও দেখা যাচ্ছে মাছের বাজারে গিয়ে জনসংযোগ করতে।

66
কী বলছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?

একদিকে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল আর আত্মনির্ভরতার অভাব নিয়ে মোদীর তোপ, অন্যদিকে মাছ উৎপাদনে সাফল্যের খতিয়ান দিয়ে মমতার ডিফেন্স। ভোটের ময়দানে শেষ পর্যন্ত কোন পক্ষের ‘মাছ’ সাধারণ মানুষের মন জয় করে, এখন সেটাই দেখার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories