Top 10 Seats: ভবানীপুর থেকে আউসগ্রাম, দেখুন রাজ্যের গুরুত্বপূর্ণ ১০টি বিধানসভা আসন

Published : Apr 10, 2026, 09:08 AM IST

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬। প্রথম দফায় ভোট গ্রহণ আগামী ২৫ এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা ৪ মে। কিন্তু তার আগেই দেখুন রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি আসন- কোনগুলি। 

PREV
110
ভবানীপুর

রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র হল ভবানীপুর। এটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী কেন্দ্র। আর এই কেন্দ্রে এবার মমতার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাই এই কেন্দ্রে দুই প্রার্থীর হার-জিতের ওপর দাঁড়িয়ে রয়েছে দুই দলেরই ভবিষ্যৎ।

210
নন্দীগ্রাম

রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম।এই কেন্দ্রেও বিজেপি প্রার্থী শুভেন্দু। প্রতিপক্ষ তাঁরই একটা সময়ের অনুগামী পবিত্র কর। নিজের কেন্দ্র এবার শুভেন্দু ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার। পাশাপাশি এটাও দেখার যে মমতার হারের বদলা ৫ বছর পরে তৃণমূল নিতে পারে কিনা।

310
পানিহাটি

এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আরজি কর কাণ্ডে নিহত মেয়ের বিচারের দাবিতে সরব হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। তবে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ আর সিপিএম-এর কলতান দাশগুপ্ত। এই কলতানই কিন্তু অভয়ার বিচারের দাবিতে সরব হয়েছিল। আর জেলও খেটেছিল। দুই প্রার্থী অভয়ার সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে।

410
রাসবিহারী

এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, বিজেপির স্বপন দাশগুপ্ত আর সিপিআই (এমএল) লিবারেশনের লড়াই। অনেকেই বলছেন এখানে লড়াই তিন বুদ্ধিজীবীর মধ্যে।

510
শিলিগুড়ি

এখানে মূলত লড়াই তৃণমূলের গৌতম দেব, বিজেপির শঙ্কর ঘোষের মধ্যে। গৌতম দেব নিজের কেন্দ্রে ফের জিততে পারেন কিনা সেটাই এখন দেখার। কারণ গত নির্বাচনে এখানে ৫০ শতাংশেরও বেশি ভোটে জয় পেয়েছিলেন শঙ্কর ঘোষ।

610
কালীগঞ্জ

এখানে লড়াই তৃণমূলের আলিফা আহমেদ, বিজেপির বাপন ঘোষ আর সিপিএম-এর সাবিনা ইয়াসমিনের মধ্যে। সাবিনা তাঁর শহিম কন্যা তামন্নার বিচারের দাবিতে সরব। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোঁড়া বোমাতেই মৃত্যু হয়েছিল তামন্নার। অভিযুক্তদের শান্তি চান সাবিনা।

710
বাগদা

ঠাকুর পরিবারের লড়়াই এখানে। তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুরের প্রতিপক্ষ বিজেপির সোমা ঠাকুর। ঠাকুর বাড়ির লড়াইয়ে অনেকটাই ব্যাকফুটে বামফ্রন্ট প্রার্থী গৌর বিশ্বাস আর পল্লব কীর্তনীয়া, কংগ্রেস প্রার্থী।

810
উত্তরপাড়া

এই কেন্দ্রের ত্রিমুখী লড়াই। তৃণমূলের প্রার্থী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্য়ায়, আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের পুত্র। বামেদের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। আর বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। সবমিলিয়ে ভোট যুদ্ধে জমজমাট উত্তরপাড়া।

910
আউশগ্রাম

এখানে তৃণমূলের প্রার্থী শ্যামপ্রসন্ন লোহার। বিজেপি প্রার্থী কলিতা মাঝি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আউশগ্রাম কেন্দ্রটি চর্চিত হয় মূলত বিজেপি প্রার্থী কলিতা মাজিকে ঘিরে। তিনি পেশায় গৃহকর্মী এবং মাসে মাত্রই চার হাজার টাকা আয় করেন বলে জানা যায়। তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং নাগরিক পরিষেবার মতো বিষয়গুলোকে তার নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরেছেন।

1010
বহরমপুর

এই কেন্দ্র এবার গুরুত্বপূর্ণ একটি কারণে। কারণটি হল দীর্ঘ দিন পরে বিধায়ক হওয়ার লড়াইয়ে অধীর চৌধুরী। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায়, বিজপির সুব্রত মৈত্র। ২০২৪ এ লোকসভা নির্বাচনে হারের পর এবার বিধানসভা নির্বাচন অধীরের অস্তিত্ত্ব রক্ষার লড়াই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories