
Weather Kolkata: হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে বঙ্গ জুড়ে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকী এদিনের জন্য জারি করা হয়েছে সতর্কতাও। দুই মেদিনীপুর-সহ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও আংশিক বর্ধমানে এবং কলকাতাতেও এই দুর্যোগের পূর্বাভাস রয়েছে। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। এই সমস্ত জেলায় দুর্যোগ চলবে বুধবার পর্যন্ত। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও জারি রয়েছে সতর্কতা। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান-সহ হুগলি, উত্তর ২৪ পরগনাও ।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী অন্তত দু’দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই, গরমও একই থাকবে। এর পরে তিন দিনে ঝড়বৃষ্টির কারণে পারদ তিন থেকে চার ডিগ্রি নামতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-সহ প্রায় সব জেলাতেই রবিবার থেকে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই সব এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছেষ সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
এদিকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরমের অস্বস্তি সর্বত্র বজায় থাকবে। কিছু কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে এখন।এইসব এলাকায় রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে ফের জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময় কলকাতা-সহ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই ৮ জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার জেরে গরমের সঙ্গে বাড়বে অস্বস্তি বাডবে দক্ষিণবঙ্গে। এই প্রবণতা দেখা যাবে উত্তরবঙ্গেও। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.