Mamata Banerjee: উত্তাপ বাড়ছে বিধানসভা ভোটের। আর একের পর এক নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে লাগাতার নিশানা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। রবিবার মোট চারটি জনসভা রয়েছে তাঁর (mamata banerjee news today)।
প্রথম সভাটি রয়েছে তারকেশ্বরে। তারপর সেখান থেকে তিনি পৌঁছে যাবেন কালনা, মন্তেশ্বর এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রচারে। তারকেশ্বরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, “দূরদর্শনকে মোদীদর্শন বানিয়ে দিয়েছে। গত পরশুদিন দেখেছেন? মোদীবাবু কিন্তু হেরে গেছেন লোকসভায়। পতন শুরু হয়ে গেছে। মাইনরিটি সরকার নিয়ে এত বড় ঔদ্ধত্য এবং অহংকার? গতকাল গর্ভনমেন্টের মেশিনারি দিয়ে তথা দূরদর্শনকে দিয়ে মোদীদর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা এর বিরুদ্ধে কমপ্লেইন করব। ধিক্কার জানাই।"
তারপরেই তৃণমূল নেত্রী যোগ করেন, “তাপসী মালিকের হত্যা থেকে শুরু করে, সমস্ত কৃষকের জমি কাড়ার মূল কান্ডারি যিনি ছিলেন, তিনি আজ ভিডিও কনফারেন্স করে অবজার্ভারদের ইললিগাল ইনস্ট্রাকশন দিচ্ছেন। বলছেন যে, তৃণমূল কর্মীদের গাড়িতে গাঁজা ভরে দাও! গ্রেফতার করে নাও। অত্যাচার করো। আমি পরিষ্কার বলছি, অত্যাচার করলে কিন্তু ফলটা উল্টো হয়! রথে যেমন সোজা রথও, উল্টো রথও হয়। এবার উল্টে দেব। দেশ থেকেও দূর করব।"
বিদায়ী মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, "রাজ্য সরকার কৃষকের স্বার্থে কোনও বাধা দেবে না। এমনকি, আলু চাষিদের জন্য ক্রপ ইনসিওরেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। সমস্ত আলু চাষিরা ক্ষতিপূরণ পাবেন। সিপিএম-এর আমলে বিক্রি করতে পারত না। ৩০ ভাগ আলু এখন কোল্ড স্টোরেজে রাখা থাকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.