LPG Gas Shortage: রান্নার গ্যাস নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মমতা, ভোটের আগে বড় কিছু ঘোষণা?

Published : Mar 11, 2026, 04:40 PM IST
mamata banrjee calls emergency meeting on Thursday over lpg gas cylinders shortage crisis

সংক্ষিপ্ত

রান্নার গ্যাসের ঘাটতি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের উৎকণ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারকেই তিনি দায়ী করেছেন। রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের (এলপিজি) সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

রান্নার গ্যাসের ঘাটতি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের উৎকণ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারকেই তিনি দায়ী করেছেন। রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের (এলপিজি) সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকবেন সরকারের মন্ত্রী ও শীর্ষ আমলারা। কী ভাবে এই সঙ্কটের মোকাবিলা করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হব বলে জানা গিয়েছে। ওই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বড় কিছু ঘোষণা করতে পারেন। এছাড়াও, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার শহরে মিছিলে হাঁটতে পারেন।

গ্যাসের ঘাটতি ও সাধারণ মানুষের সমস্যা নিয়ে একটি সাংবাদমাধ্যমকে ফোনে মুখ্যমন্ত্রী বলেন, "আমি তো ভর্তুকি দিতে চাই। তাতে লাভ হবে না। কারণ গ্যাসের জোগানই নেই। গ্রামবাংলা থেকে শহরের নাগরিক, সকলের এতে সমস্যা হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলেছি। বৃহস্পতিবারই বৈঠক ডেকেছি। একটা কিছু বিকল্প ভাবা দরকার। দেখছি কী করা যায়।"

গ্যাস পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। অনেক হোটেল, রেস্তরাঁ, মিষ্টির দোকানে এই সমস্যা তীব্র আকার নিয়েছে। বাড়িতে বাড়িতেও গ্যাস পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে গৃহিণীরা। যদিও এই আশঙ্কার জন্য কেন্দ্রীয় সরকারের ঘোষণাকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রের পেট্রলিয়াম মন্ত্রকের ভুল সিদ্ধান্তের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি দু’টি গ্যাস বুকিংয়ের মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণাতেই মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, "ওরা আগেভাগেই কেন কেন বলে দিল, ২৫ দিন না হলে মানুষ গ্যাস পাবে না? আমাদের দাবি, এসআইআর-এর নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের অধিকার না কেড়ে গ্যাসের সমস্যা মেটান। জরুরি পরিষেবার দিকে নজর দিন। গ্যাসের জোগান যেন বন্ধ না হয়। অটো, আইসিডিএস, মিড ডে মিল, বাড়ির রান্নার গ্যাস, রেস্তরাঁর সমস্যা মেটাতে হবে। আগে মানুষের কথা ভাবা দরকার। এটা কেন্দ্রের হাতে। আমরা চাই, দ্রুত কেন্দ্রীয় সরকার এটা নিয়ে পদক্ষেপ করুক।"

সম্প্রতি, রান্নার গ্যাসের দাম একলাফে বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি ৬০ টাকা। অর্থাৎ কলকাতায় রান্নার গাসের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। আর ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ দাম বেড়ে হয়েছে, ১ হাজার ৯৯০ টাকা।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

BJP: গঙ্গাসাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত কলকাতায়
Basirhat News: অর্ধেক রাস্তা বানিয়েই কাজ শেষ! টাকা তোলার বিস্ফোরক অভিযোগ শাসকের বিরুদ্ধে