
Weather Report: গরম পড়ছে। এবার কি আসতে আসতে কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে (weather update kolkata)। মোটামুটি গোটা সপ্তাহ ধরেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা (weather update next 7 days)।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃষ্টিপাতের সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। তার ফলে, তাপমাত্রাও বেশকিছুটা ওঠানামা করবে বলে খবর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলকাতায় বুধবার বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত, শহরের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না বলে জানা যাচ্ছে। ফের আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার থেকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত, কলকাতায় বিক্ষিপ্তভাবে বেশ কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে।
আবার সেই একই পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদেও। সেইসঙ্গে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে খবর।
বুধবার, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। পাশাপাশি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে রবিবার সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে, নদিয়া এবং হুগলিতে সোমবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে খবর। ওদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত, ঝড়বৃষ্টি হওয়ার কথা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.