পঁচাত্তর বছরের কাকিমাকে 'ধর্ষণ', গ্রেফতার প্রতিবেশী যুবক

Published : Dec 30, 2019, 12:50 PM IST
পঁচাত্তর বছরের কাকিমাকে 'ধর্ষণ', গ্রেফতার প্রতিবেশী যুবক

সংক্ষিপ্ত

  বিকৃত যৌন লালসার শিকার বৃদ্ধা ধর্ষণের অভিযোগ তাঁর প্রতিবেশী যুবক বিরুদ্ধে  অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায়

যাঁকে কাকিমা বলে ডাকত, তাঁকেই ধর্ষণ করল এক যুবক! প্রতিবেশীর বিকৃত যৌন লালসার শিকার পঁচাত্তর বছরের এক বৃদ্ধা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বামী প্রয়াত, তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ভাটপাড়ার বাড়িতে একাই থাকতেন নির্যাতিতা ওই বৃদ্ধা। প্রতিবেশী আশিষ শর্মার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল তাঁর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বৃদ্ধার বাড়িতে নিয়মিত যাতায়াতও ছিল আশিষের। নির্যাতিতাকে কাকিমা বলে ডাকত সে। রবিবার রাতে বাড়িতে ওই বৃদ্ধাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর যৌনাঙ্গ থেকে রক্তরক্ষণও হচ্ছিল। মেয়েদের শ্বশুরবাড়ি খুব বেশি দূরে নয়। তাঁদের খবর পাঠান স্থানীয় বাসিন্দারা। নির্যাতিতাকে উদ্ধার করে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান তাঁর মেয়েরাই। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় বেলঘড়িয়ার একটি নার্সিংহোমে। ওই বৃদ্ধার শারীরিক অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বলে জানা দিয়েছে। 

আরও পড়ুন: টাকা নিয়ে বচসা, ভাইয়ের হাতে খুন দাদা

আরও পড়ুন: ফেলে দিয়ে গেল প্রিয়জনরা, শীতের রাতে সদ্যোজাতকে আগলে রাখল সারমেয়

কিন্তু ওই বৃদ্ধার এমন অবস্থা হল কী করে? তিনি যে ধর্ষিতা হয়েছেন, হাসপাতালের নিয়ে যাওয়ার পরে তা বুঝতে পারেন চিকিৎসকরা। নির্যাতিতার মেয়েদের দাবি, ওই বৃদ্ধা নিজেই জানিয়েছেন, প্রতিবেশী আশিষ শর্মা তাঁকে ধর্ষণ করেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় ওই যুবক অপরাধ স্বীকারও করেছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়। ওই বৃদ্ধার প্রতিবেশী আশিষ যে এমন কাণ্ড ঘটাবে, তা ভাবতেই পারেননি কেউ। তার কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ।    

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

West Bengal weather: শুক্রবার থেকে বঙ্গে ফের ঝড়বৃষ্টি, বাড়বে গরমও, কেমন থাকবে আজকের আবহাওয়া?
SIR Voter List 2026: মধ্যরাতে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট, নাম বাদ গেল কতজনের? বড় আপডেট