প্রেমে দাঁড়ি, অবসাদে আত্মঘাতী যুবক

Published : Sep 08, 2019, 12:29 PM IST
প্রেমে দাঁড়ি, অবসাদে আত্মঘাতী যুবক

সংক্ষিপ্ত

বিয়ের প্রস্তাবে গররাজি প্রেমিকা অবসাদে আত্মঘাতী যুবক প্রেমিকার ওড়না দিয়েই গলায় ফাঁস প্রেমিকার বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রেমিকাকে না পেয়ে আত্মঘাতী যুবক। প্রেমিকার ওড়না দিয়েই গলায় ফাঁস লাগাল প্রেমিক। শেষে প্রেমিকার বাড়িতে পাল্টা হামলা উত্তেজিত জনতার। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুরে।

প্রেমিকার বাড়ির লোক বলছে, এমরকম কোনও সম্পর্কই ছিল না দুজনের। মেয়েকে দেখে উত্তক্ত করত আত্মঘাতী যুবক। যদিও মৃতের পরিবারের দাবি,দীর্ঘ ১২ বছর ধরে অরূপ সাঁতরার সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবতীর। দুজনের সম্পর্ক মেনে নিয়েছিল দুই বাড়ির লোক। প্রশ্ন জাগে, তাহলে হঠাৎ কেন আত্মহত্য়ার পথ বেছে নিল যুবক। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার দিন মদ্যপ অবস্থায় ছিলেন ওই যুবক। সেদিন প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান তিনি। অভিযোগ, বিয়েতে রাজি হননি বছর ২২-এর ওই যুবতী। পরে নিজের ওড়না বের করে অরূপকে আত্মাহত্য়ার প্ররোচনা দেন বলে অভিযোগ। অবসাদে প্রেমিকার বাড়ির কাছের বাগানেই গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হন অরূপ।
আত্মঘাতী যুবকের পরিবারের দাবি, অরূপ পেশায় রাজমিস্ত্রি। অন্যদিকে ওই যুবতী দ্বিতীয় বর্ষের ছাত্রী। বহুদিন ধরেই দুজনের মেলামেশা ছিল। অরূপকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহু টাকা নিয়েছে ওই যুবতী। শেষে অরূপ বিয়ের প্রস্তাব দেওয়াতেই শুরু হয় সম্পর্কে ফাটল। বিয়ে শুনেই পিছিয়ে আসে অভিযুক্ত যুবতী। বেশ কিছুদিন ধরেই বিয়ের বিষয়ে অবসাদে ভুগছিল সে। শেষে ধৈর্যের বাঁধ ভাঙায় একেবারে চলে যায় প্রেমিকার বাড়িতে। তারপরই আত্মহত্য়ার সিদ্ধান্ত।  

যদিও অভিযুক্ত যুবতী জানিয়েছে, স্থানীয় যুবক অরূপ সাঁতরা  তাকে সর্বদাই উত্তক্ত করত। মদ্যপ অবস্থায় যেখানে সেখানে পথ আটকাত । যদিও যুবতীর এই অভিযোগ মানেনি এলাকার বাসিন্দারা। উল্টে ঘটনার পরই চড়াও হন অভিযুক্ত যুবতীর বাড়িতে। যুবতীর পরিবারের অভিযোগ,হামলাকারীরা তাঁদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। মারধর করা হয়েছে পরিবারের সদস্যদের। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

TMC Candidate Shib Shankar Paul: ক্রিকেট থেকে ভোটের ময়দান! তুফানগঞ্জে ছুটবে তুফান? শিবশঙ্কর বললেন, "আমি অভিভূত"
মমতার প্রার্থী তালিকায় বড় চমক কাজল শেখ, কেন্দ্র বদল হল শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের