TMC Candidate Shib Shankar Paul: এবারের ভোটে তাঁকে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দিল রাজ্যের শাসক দল। মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা যায়, প্রার্থী তালিকায় রয়েছে শিবশঙ্করের নাম।
TMC Candidate Shib Shankar Paul: কলকাতা ময়দানের অতি পরিচিত মুখ। বাংলার ক্রিকেটের অন্যতম স্তম্ভ বলা হত তাঁকে। ডানহাতি মিডিয়াম পেসার শিবশঙ্কর পাল। ভালো খেলার সুবাদে সুযোগ পান ভারতীয় দলেও। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, দায়িত্ব সামলাচ্ছেন কোচ হিসেবেও। আর এবার সোজা ভোটের ময়দানে (TMC Candidate Shib Shankar Paul)। প্রথমবার প্রার্থী হয়ে এশিয়ানেট নিউজ বাংলার এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে কী জানালেন তিনি (tmc candidate list 2026 west bengal)?
আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল হাইকম্যান্ড তাঁর উপর অগাধ বিশ্বাসও রাখলেন। এবারের ভোটে তাঁকে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দিল রাজ্যের শাসক দল। মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা যায়, প্রার্থী তালিকায় নাম রয়েছে শিবশঙ্করের।
কী জানালেন শিবশঙ্কর?
এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে শিবশঙ্কর পাল জানালেন, “আমি প্রথম যখন কলকাতায় আসি, তখন কোনওদিনই ভাবিনি যে, বাংলার হয়ে খেলব বা ভারতীয় দলে সুযোগ পাবো। এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। খুব কম লোক যেখানে সুযোগ পায়। কিন্তু করে দেখাতে পেরেছিলাম। তবে এটা অন্য ধরণের চ্যালেঞ্জ।"
তাঁর কথায়, “এটা মানুষের ভালোবাসা। যেভাবে আমি বাংলা এবং দেশকে স্বচ্ছ ও সৎভাবে রিপ্রেজেন্ট করেছি, যখন ক্যাপ্টেন-কোচ হাতে বল তুলে দিয়েছে, তখন যেভাবে আমি নিজের সেরাটা উজাড় করে দিয়েছি, ম্যাচ জিতিয়েছি, সেইভাবেই আমি এখানেও নিজের সেরাটা দেবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেটা পালন করব। দলকে জিতিয়ে নিয়ে আসব। সবাইকে নিয়ে চলব। সবার সঙ্গে থাকব। তুফানগঞ্জের উন্নতির স্বার্থে কাজ করব। সবসময় কেউ যখন প্রথম মাঠে আসে, তখন সবটাই নতুন লাগে। কিন্তু আসতে আসতে পরে আর কোনও অসুবিধে হবেনা। পাশে অনেক লোক আছে। আমাকে যারা ভালোবাসে, সবাই সাহায্য করবে। যারা আমার শুভাকাঙ্খী আছে, তাদেরকে পাশে পাবো। আমিও নতুন অনেককিছু শিখব। নতুন একটা অধ্যায় আমার জীবনে।"
তুফানগঞ্জে ছুটবে তুফান?
শিবশঙ্কর বলছেন, “আমি মাঠ থেকেই এখানে এসেছি। ছোটবেলায় তো এই তুফানগঞ্জের মাঠেঘাটে খেলেই বড় হয়েছি। তাই আবার ঘুরব সেইসব জায়গায়। প্রচার করব। এটা একটা আনন্দ। নিজের বাড়ি যেখানে, সেই তুফানগঞ্জের যদি কিছু উন্নতি করতে পারি, তাহলে ভীষণ আনন্দ হবে। যেভাবে ক্রিকেট খেলে তুফানগঞ্জের নাম উজ্জ্বল করেছি, সেইভাবেই ভোটের লড়াই জিতে আবারও তুফানগঞ্জের নাম উজ্জ্বল করতে চাইব। সবথেকে বড় বিষয়, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেভাবে খেলাধুলোর পাশে থাকেন তা এককথায় অতুলনীয়। তাই আরও বেশি করে গ্রামের ছেলেমেয়েদের ক্রীড়াক্ষেত্রে তুলে আনতে চাই। যেভাবে এই সরকার আমাকে সম্মান দিয়ে এই দায়িত্ব দিয়েছে, তাতে আমি অভিভূত। আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পেরে সত্যিই আনন্দিত।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
