TMC Candidate List: মমতার প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। নাম নেই সদ্যো দলে ফেরা শোভন চট্টোপাধ্য়ায়ের। প্রার্থী তাঁর স্ত্রী রত্না। প্রার্থী করা হয়েছে কাজল শেখকেও। 

প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে সবথেকে বড় চমক ছিল নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের নাম। দুপুরে ঘাসফুল শিবিরে যোগ দিয়েই বিকেলে প্রার্থী হলেন তিনি। অন্যদিকে বাদ পড়লেন দলের অনেক বর্তমান বিধায়ক। যারমধ্য়ে প্রার্থী হতে না পেরে আক্ষেপ করেছেন মনোরঞ্জন ব্যাপারি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টিকিট পেলেন না পার্থ-শোভন

যাইহোক জল্পনা ছিল এবার মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রার্থী করতে পারেন দলে ফেরা শোভন চট্টোপাধ্য়ায়কে। আর সদ্যো জমিনে মুক্ত পাঁচ বারের বিধায়ক পার্থ চট্টোপাধ্য়ায়কে। কিন্তু দুজনের কেউ টিকিট পেলেন না। একজন বেহালা পূর্ব, অন্যজন বেহালা পশ্চিমের দীর্ঘ দিনের বিধায়ক ছিলেন। বাম আমল থেকেই পার্থ আর শোভন বিধায়ক ছিলেন। শোভন দলে ফেরায় অনেকেই মনে করেছিলেন তাঁকে প্রার্থী করবেন মমতা। কারণ শোভনকে স্নেহ করতেন মমতা। এতদিন শোভন চট্টোপাধ্য়ায়ের ছেড়ে যাওয়া আসনেই প্রার্থী ছিলেন রত্না চট্টোপাধ্য়ায়। কিন্তু এবার তাঁকে প্রার্থী করা হল পার্থ চট্টোপাধ্য়ায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে। বেহালা পূর্বের প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্য়ায়। সম্প্রতি তিনি বিধানসভায় যাতায়াত শুরু করেছিলেন। বিধানসভায় বেশ একটি কমিটির দায়িত্ব পেয়েছিলেন পার্থ। এলাকায়ও জনসংযোগ করছিলেন তিনি। তাতেই অনেকেই মনে করিছিল পার্থ এবার প্রার্থী হবেন। কিন্তু মমতার প্রার্থী তালিকা থেকে বাদ গেল পার্থর নাম। পার্থর সঙ্গে এবার প্রার্থী করা হয়নি মানিক ভট্টাচার্যকেও।

প্রার্থী তালিকায় চমক

যদিও রেশনদুর্নীতির অভিযোগে নাম থাকা জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রার্থী করেছেন। মমতা-অভিষেকের প্রার্থী তালিকায় ৫১ জন মহিলা প্রার্থী রয়েছেন। ২৯১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। তিনটি আসন অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়েছেন। এবার মমতার প্রার্থী তালিকায় চমক হল কয়েকজন কাউন্সিলরকে বিধানসভায় নিয়ে যাওয়ার টিকিট দেওয়ায়। তালিকায় রয়েছেন দেবাশিস কুমার, অতীন ঘোষ, রত্না চট্টোপাধ্য়ায়, সন্দীপন সাহা প্রমুখ। মমতা এবার প্রার্থী করেছেন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত কাজল শেখকে।