বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন। লোকসভায় তিনি উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁকে হারতে হয়।
বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন। লোকসভায় তিনি উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন। যদিও তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁকে হারতে হয়। এবার মানিকতলায় সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের সঙ্গে তাঁর লড়াই। তাপস রায় ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। তাপস রায়ের আয় কত জানেন? এই নেতার সম্পত্তিই বা কত?
28
২০০১ সালে বড়বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। পরে, ২০১১, ২০১৬ এবং ২০২১ তিনবার বিধায়ক হন বরানগর বিধানসভা থেকে। সত্তরের দশকে রাজনীতির আঙিনায় প্রবেশ। সোমেন মিত্রর হাত ছেড়ে এক সময়ে তৃণমূলে প্রবেশ। দীর্ঘকাল ঘাস ফুল শিবিরের রাজনীতি করেছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন। দায়িত্ব পালন করেছেন মন্ত্রী হিসেবেও।
38
২০২০-২১ থেকে ২০২৪-২৫-এর মধ্যে আয় খুব বেশি বাড়েনি তাপস রায়ের। ২০২০-২১-এ তাপসের আয় ছিল ৬ লক্ষ ১২ হাজার ৭৬০ টাকা। ২০২১-২২-এ সেই আয় কিছুটা বেড়ে হয় ৮ লক্ষ ২৯ হাজার ১৬০ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষেও ৮ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা আয় করেন তিনি। পরের বছর আয় বেড়ে হয় ১১ লক্ষ ৫৪ হাজার ৫৮০ টাকা। আর গত বছর তিনি আয় করেছেন ৬ লক্ষ ৬২ হাজার ১৬০ টাকা।
48
তাপস রায়ের স্ত্রীর আয় তাঁর থেকে অনেকটাই বেশি। মনোনয়ন পত্রে লেখা হিসেব বলছে, ২০২০-২১ থেকে তাপস রায়ের স্ত্রীর আয় ১৫ লক্ষের উপরে। তিনি ১৬ লক্ষ ২১ হাজার ৯৫০ টাকা আয় করেছিলেন ২০২০-২১ সালে। পরের বছর তাঁর আয় ছিল ১৬ লক্ষ ১৮ হাজার ৫৮০ টাকা। ২০২২-২৩ সালে আয় বেড়ে হয় ১৮ লক্ষ ৪২ হাজার ৫৪০ টাকা। ২০২৩-২৪-এ তাঁর আয় বেড়ে হয় ২০ লক্ষ ৭৩ হাজার ১৬০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে তাপসের স্ত্রীর আয় ১৪ লক্ষ ৫ হাজার ৯৭০ টাকা।
58
তাপস রায়ের হাতে নগদ ৫৫ হাজার টাকা আছে। স্ত্রীর হাতে আছে ৬০ হাজার টাকা। তাপস রায়ের দুটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে যথাক্রমে ২ লক্ষ ও ৯ লক্ষ টাকা জমা রয়েছে। এছাড়া ফিক্সড ডিপোজিট রয়েছে তাপসের। ৮ লক্ষ, ৪ লক্ষ, সাড়ে ৪ লক্ষ, ২ লক্ষ, সাড়ে ৭ লক্ষ, ৮ লক্ষ টাকার পাশাপাশি একটি ২০ লক্ষ টাকার এফডিও আছে। তাপসের স্ত্রীর ২৭ লক্ষ ২৫ হাজার টাকার পিপিএফ আছে তাপসের।
68
তাপস রায়ের একটি ও তাঁর স্ত্রীর দুটি ট্যাঙ্কার আছে। তাপসের ট্যাঙ্কারটির দাম ১৪ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর নামে থাকা দুটি ট্যাঙ্কের একটির দাম সাড়ে ১৩ লক্ষ ও অপরটির দাম ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। তাপস রায়ের কাছে ১৩ লক্ষ টাকার সোনা আছে, তাঁর স্ত্রীর কাছে আছে ৫২ লক্ষ ৮০ হাজার টাকার সোনা। সব মিলিয়ে তাপসের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৪ লক্ষ ২১ হাজার ৬৫১ টাকা। তাঁর স্ত্রীর সম্পত্তি রয়েছে ২ কোটি ৮ লক্ষ ৬৭ হাজার ৪৬২ টাকার।
78
তাপস রায়ের নামে নেই কোনও বাড়ি। বউবাজারের বিবি গাঙ্গুলির স্ট্রিটে তাঁর স্ত্রীর নামে থাকা বাড়িটির মূল্য ৭২ লক্ষ টাকা। তাপসের ৬ লক্ষ টাকার ঋণ রয়েছে, আর স্ত্রীর ২৬ লক্ষ টাকার। দুজনের আয়ের উৎস ব্যবসা।
88
নির্বাচনী হলফনামায় তাপস রায় জানিয়েছেন যে তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.