হুগলিতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আতঙ্ক, অনেকের দেহেই করোনার উপসর্গ

Published : May 28, 2020, 02:41 PM IST
হুগলিতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আতঙ্ক, অনেকের দেহেই  করোনার উপসর্গ

সংক্ষিপ্ত

 বাড়ি না গিয়ে স্বেচ্ছায় চলে এসেছেন শিবিরে  দলে দলে পরিযায়ী শ্রমিক ফিরছেন হুগলিতে  তাঁদের মধ্যে অনেকেরই করোনার উপসর্গ   

কলাবাগানে কোয়ারেন্টাইন শিবির ! মহারাষ্ট্র  থেকে আগত বেশ কিছু পরিযায়ী শ্রমিক বাড়ি না গিয়ে স্বেচ্ছায় চলে এসেছেন শিবিরে । এদিন পোলবা থানার সুগন্ধায় গেলে এই দৃশ্য দেখা যায় । গত কয়েক দিন ধরেই দলে দলে পরিযায়ী শ্রমিক ফিরছেন হুগলিতে । দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে অনেকেরই করোনার উপসর্গ রয়েছে। ইতিমধ্যেই আরামবাগ মহকুমায় আক্রান্তের সংখ্যাটা ২৬ ছাড়িয়ে গেছে। 

এছাড়াও জেলার অন্যান্য জায়গা থেকেও আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের খবর আসছে । গতকালও  গাড়ি ভাড়া করে বেশ কিছু পরিযায়ী শ্রমিক মুম্বই থেকে পোলবার দোগাছিয়া গ্রামে ফেরেন । কিন্তু তাঁদের প্রত্যেকের পরিবারে ছেলে-বৌ আছে। তাই তাঁরা প্রথমেই থানায় যান তারপর নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা করিয়ে ঠিক করেন বাড়ি ফিরবেন না । কারণ তাঁদের এখনও সোয়াব টেস্ট হয়নি । 

তাঁরা চিন্তা করেন এই সময় বাড়িতে ঢোকা ঠিক নয় তাই তাঁরা নিকটবর্তী কলাবাগান , আমবাগান এ পলিথিনের শিট দিয়ে তাঁবু  তৈরি করে সেখানেই সাময়িকভাবে থাকবেন । এক পরিযায়ী শ্রমিক বলেন , আমরা সবাই মুম্বাইয়ে স্বর্ণশিল্পের সঙ্গে জড়িত । ওখানে আর থাকা যাচ্ছে না একে কাজ বন্ধ তার ওপর করোনা সংক্রমণ গণহারে সেখানে বৃদ্ধি পেয়েছে । যাঁরা লাকি তাঁরা অনলাইন বুক করে ট্রেনে চাপতে পেরেছেন । আমরা গাড়ি ভাড়া করে চলে এসেছি । মরতে হলে এখানেই মরবো । 

তবে আমরা এখন কেউ বাড়ি ঢুকব না । যতক্ষণ না সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে । তাই আমরা স্বেচ্ছায় এখানে অস্থায়ী বাসস্থান বানিয়ে থাকছি । স্থানীয় সুগন্ধা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের খাবার ব্যবস্থা করেছে । অন্যদিকে পোলবা থানার অফিসার ইন চার্জ রাজকিরণ মুখার্জী জানিয়েছেন , তাঁরা প্রশাসনের পক্ষ থেকে কিছু স্কুল নিয়েছেন যেখানে অস্থায়ী কোয়ারেন্টাইন শিবির করা হয়েছে । যাঁরা সেখানে যেতে ইচ্ছুক তাঁদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হবে ॥

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Weather Report: ফের কি শীত ফিরবে বঙ্গে? আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস
Lakshmi Bhandar: চলতি মাসেই কি দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে এল নয়া চমক