Maynaguri Train Accident: মধ্যরাতেই রিলিফ ট্রেন, দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণে রেলমন্ত্রী

Published : Jan 14, 2022, 07:00 AM IST
Maynaguri Train Accident: মধ্যরাতেই রিলিফ ট্রেন, দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণে রেলমন্ত্রী

সংক্ষিপ্ত

এদিন খবর পাওয়া মাত্রই শোক প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণকে। (Union Railway Minister)। পাশাপাশি এই খবরও সামনে আসে, শুক্রবারই অথাৎ আজই ময়নাগুড়িতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী। 

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Terrible train accident in North Bengal) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। হাসপাতালে ভর্তি ৪০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৫। এদিকে ইতিমধ্যেই রেল দুর্ঘটনা নিয়ে টুইট বার্তায় শোক প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee)। 

এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ডোমহনির কাছে উল্টে গিয়েছে বিকানের এক্সপ্রেসের ৪ থেকে ৫টি বগি। প্রতিটি বগিই কার্য দুমড়ে মুচরে মাঠের পাশে পড়ে রয়েছে বলে দেখা যাচ্ছে। যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন ট্রেনের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছিল বলে জানা যাচ্ছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি। 

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এদিন খবর পাওয়া মাত্রই শোক প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণকে। (Union Railway Minister)। পাশাপাশি এই খবরও সামনে আসে, শুক্রবারই অথাৎ আজই ময়নাগুড়িতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী। পুরো ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি। একথাও ইতিমধ্যে টুইট করে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতেই রওনা দিয়েছেন তিনি, সম্ভাব্য মধ্য রাতেই কথা ছিল ময়নাগুড়িতে পৌঁছে যাওয়ার। 

 

 

দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রীকে (Union Railway Minister)। দুর্ঘটনার খবর জানিয়ে টুইটও করেছেন তিনি। এদিকে ইতিমধ্যেই নিহতদের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। অন্যদিকে আহতদের জন্য ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। অন্যদিকে অল্প আহতদের জন্য ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। 

 

আরও পড়ুন- আরও উঠল করোনা গ্রাফ, রাজ্যে দৈনিক সংক্রমণ পার করল ২৩ হাজারের গণ্ডি, আতঙ্কে কলকাতা

আরও পড়ুন- Maynaguri Train Accident- Live Updates- দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮, রাতেই রেলমন্ত্রী যাবেন

সূত্রে খবর ৭০০-র বেশি যাত্রী নিয়ে পাটনা থেকে গুহায়াটির উদ্দেশ্য যাচ্ছিল ১৫৩৬৬ আপ পাটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। দুদিনের যাত্রা পথে আচমকাই ময়নাগুড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়ে এই দূরপাল্লার ট্রেনটি।অন্যদিকে রাতভর চলতে থাকে উদ্ধার কাজ। বহু অ্যাম্বুলেন্স ঘটনা স্থলে চলে আসে, বগি কেটে বউদ্ধার করা হয় যাত্রীদের। অন্যদিকে রিলিফের জন্য বেশ কিছু টিম কাজ শুরু করে। যাত্রীদের জন্য সামান্য কিছু খাবরারের ব্যবস্থাও করা হয়। মধ্যরাতেই রিলিফ ট্রেন পৌঁছে যাওয়ার কথা ময়নাগুড়িতে। এখনও ঘটনাস্থলে চলছে উদ্ধার কাজ, রাতের অন্ধকারের জন্য বেশ কিছু জায়গা নাগালের বাইরেই ছিল, সে সব খতিয়ে দেখা হচ্ছে বর্তমানে। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব