Abhijit Gangopadhyay: কোথায় বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তমলুক ছেয়ে যাচ্ছে সাংসদের 'নিখোঁজ' পোস্টারে

Published : Apr 20, 2026, 02:53 PM IST

Abhijit Gangily Missung: নিখোঁজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়!ভোট প্রচারে দেখা নেই এলাকার সাংসদের,পড়লো একাধিক নিখোঁজ পোষ্টার। যা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। 

PREV
110
মমতাকে হারানোর বার্তা

ছিলেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক যুগান্তকরী রায় দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই বিচারকের চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বিজেপির টিকিটে ভোটে জিতে তমলুকের সাংসও হয়েছিলেন। সেই সময় তাঁর বার্তা ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ক্ষমতাচ্যুত করা।

210
প্রচারে নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর এবার বিধানসভা নির্বাচন ২০২৬। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হারজিতের প্রশ্ন জড়িয়ে রয়েছে এই ভোটে। কিন্তু এবার আর দেখা নেই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। রাজ্য দখলের জন্য প্রচারে ঝড় তুলেছে বিজেপি। কিন্তু এই সময় একবারও দেখা গেলো না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

310
নিখোঁজ পোস্টার

বিধানসভা ভোটের প্রচারের আর মাত্র ১'দিন বাকি। তার মাঝে একবারও দেখা নেই তমলুকের সাংসদের। আর ঠিক এই কারণেই কেউ বা কারা রাতের অন্ধকারে একাধিক পোস্টার ফেললো পূর্ব পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত জশাড় গ্রামে।জশাড় ব্রীজের গায়ে একাধিক পোষ্টার লাগানো রয়েছে।

410
পোস্টারে লেখা

পোস্টারে লেখা রয়েছে "মিসিং বিজেপি এম পি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এম পি তমলুক লোকসভা। এই চাঞ্চল্যকর পোষ্টার পড়ার পর থেকে রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত মাইতির সমর্থনে এলাকার সাংসদকে একটা দিনও দেখা যায়নি নির্বাচনী প্রচারে।

510
পোস্টার কাদের?

তবে এই পোস্টারে কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা সুস্পষ্টভাবে লেখা নেই। আর এই পোষ্টারকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে।

610
TMC-র কটাক্ষ

এ বিষয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজি কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটে জেতার পর থেকে কতবার কোলাঘাট এলাকার মানুষ ওনাকে চোখে দেখেছেন তা হাতেগুনে বলা যাবে।ভোটে জেতার পর কি উন্নয়ন কোলাঘাটের জন্য করেছেন তা কারোর চোখে পড়েনি।যদিও বিজেপি প্রার্থী সুব্রত মাইতি আমার বিরোধী হলেও সাংসদ হিসেবে অভিজিৎ বাবুর উচিত ছিল প্রার্থীর হয়ে একটা দিন হলেও প্রচার করা। তা কিন্তু কেউই দেখতে পায়নি সাংসদের উপস্থিতি। যদিও বিষয়টি বিজেপির আভ্যন্তরীণ বিষয়।

710
BJP প্রার্থীর প্রতিক্রিয়া

তবে সাংসদের অনুপস্থিতি ও পোস্টার পড়া প্রসঙ্গে পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি বলেন, এই পোস্টার ফেলা তৃণমূলেরই চক্রান্ত। অভিজিত বাবু হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন। আমার পাশেই উনি বসেছিলেন। তিনি সেই সময় জানিয়েছিলেন তিনি শারীরিকভাবে অসুস্থ। যদিও এখনো দু'দিন বাকি আছে নির্বাচনী প্রচারের।এর মধ্যে আসলেও উনি আসতে পারেন ।সবমিলিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে যে পোষ্টার পড়েছে তা নিয়ে কোলাঘাট এলাকায় এখন জোরদার চর্চা শুরু হয়েছে।

810
বিজেপির প্রচার

বিজেপির হয়ে প্রচারে এবার রাজ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ-এর মত স্টার প্রচারকরা এসেছিলেন। মিঠুন চক্রবর্তীও প্রচার করেছেন। কিন্তু এবার প্রচারে তেমনভাবে দেখা যায়নি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরে।

910
অসুস্থ অভিজিৎ

৬৩ বছরের বিজেপির সাংসদ গত বছর জুন মাসে গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিস (GI Sepsis) এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস-এর মত রোগে ভুগছেন। তাঁকে চিকিৎসার জন্য কলকাতা থেকে উড়িয়ে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। তারপর কিছুটা সুস্থ হয়ে তিনি ফিরে আসেন। কিন্তু তারপর থেকে তাঁকে আর তেমন সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি।

1010
সাংসদ অভিজিৎ

তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সংসদে দেখা গেছে একাধিকবার। বিজেপির একাধিক কর্মসূচিতেও তিনি হাজির ছিলেন। কিন্তু এবার ভোট প্রচারে তেমনভাবে নজরে পড়েননি তমলুকের সাংসদ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories