Mothabari Case: নাম মোফাক্কেরুল ইসলাম, একরামুল বাদনানির, মোথাবাড়ির ঘটনায় চার্জশিট এনআইএ-র

Published : Jun 02, 2026, 11:54 PM IST
Mothabari Police Station

সংক্ষিপ্ত

Mothabari Violence: গত কয়েক বছরে মালদা, মুর্শিদাবাদের মতো জেলায় বারবার হিংসার ঘটনা দেখা গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে এসআইআর-কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মোথাবাড়ি। বিচারকদের ঘেরাও করা হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court of India) সেই ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

DID YOU KNOW ?
মোথাবাড়িতে হিংসা
মালদা জেলার মোথাবাড়িতে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। বিচারকরাও উন্মত্ত জনতার রোষের হাত থেকে রেহাই পাননি।

Mothabari News: সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে মালদা জেলার মোথাবাড়িতে হিংসার ঘটনায় চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মূল অভিযুক্ত হিসেবে মোফাক্কেরুল ইসলামের নাম রয়েছে। এছাড়া অপর অভিযুক্ত একরামুল বাদনানির নামও রয়েছে। এক ডজন মামলার মধ্যে মঙ্গলবার চার মামলায় চার্জশিট পেশ করেছে এনআইএ। চার মামলা মিলিয়ে কলকাতা নগর দায়রা আদালতে মোট ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। দু’টি মামলার চার্জশিটে তিনজন করে অভিযুক্তের নাম রয়েছে। একটি মামলায় ১৫ জন অভিযুক্তের নাম রয়েছে। অপর মামলায় ১০ জন অভিযুক্তের নাম রয়েছে। মোথাবাড়ির ঘটনায় এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice of India Surya Kant) বলেছিলেন, দু'মাসের মধ্যে চার্জশিট পেশ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ীই চার্জশিট পেশ করল এনআইএ।

এসআইআর নিয়ে উত্তপ্ত মোথাবাড়ি

এবারের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে মোথাবাড়ি। এসআইআর সংক্রান্ত কাজে যাওয়া বিচারকদের গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয়। এই ঘটনা নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে আলোড়ন তৈরি হয়। সুপ্রিম কোর্ট এই ঘটনা ভালোভাবে নেয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। তদন্তের ভার দেওয়া হয় এনআইএ-কে। এবার চার্জশিট পেশ করে এনআইএ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিট্যাল ও প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গিয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বয়ানও নেওয়া হয়েছে। অভিযুক্তরা বেআইনি জমায়েত করেছিলেন। 

হিংসায় উস্কানি মোফাক্কেরুলের

মোফাক্কেরুলের বিরুদ্ধে কালিয়াচকে ভাষণের মাধ্যমে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ দায়ের হওয়ার পরেই তিনি গা ঢাকা দেন। তাঁকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। আলিপুরদুয়ার থেকে মোটর সাইকেলে চড়িয়ে বাগডোগরায় নিয়ে যাওয়ার অভিযোগে একরামুল বাদনানি নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। মোফাক্কেরুল ও একরামুলকে নতুন মামলায় যুক্ত করার আবেদন জানিয়েছে এনআইএ। এই দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩১
মোথাবাড়ির ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট।
মালদার মোথাবাড়িতে এসআইআর সংক্রান্ত কাজে যাওয়া বিচারকদের ঘেরাও করার ঘটনায় ৪ পৃথক মামলায় চার্জশিটে ৩১ জনের নাম।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

মমতার ধর্নামঞ্চকে যাত্রাপালা বলে কটাক্ষ সন্তু পানের, দেখুন কী বলছেন
Surendranath College: তোলাবাজি? সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুমে উদ্ধার উইপোকায় কাটা টাকা