সাত মাসের মেয়েকে রেখে প্রেমিকের সঙ্গে আত্মঘাতী মা, চাঞ্চল্য বীরসিংহ গ্রামে

Published : Jun 12, 2019, 10:59 AM IST
সাত মাসের মেয়েকে রেখে প্রেমিকের সঙ্গে আত্মঘাতী মা, চাঞ্চল্য বীরসিংহ গ্রামে

সংক্ষিপ্ত

পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামের ঘটনা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই চমর সিদ্ধান্ত গ্রামের মধ্যেই গাছের ডালে ঝুলন্ত দেহ উদ্ধার মৃত গৃহবধূর সাত মাসের একটি শিশুকন্যা রয়েছে  

বিয়ে হয়ে গিয়েছিল প্রেমিকার। একটি সন্তানও রয়েছে তাঁর। কিন্তু তার পরেও প্রেমিক-প্রেমিককা পরস্পরকে ভুলতে পারছিলেন না। তাই শেষ পর্যন্ত চরম সিদ্ধান্তটাই নিয়ে ফেললেন দু' জনে। গ্রামের মধ্যেই একই সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তাঁরা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার বীরসিংহ গ্রামে। এ দিন সকালে স্থানীয় বীরসিংগ মাঠের মধ্যে একটি গাছে ঝুলতে দেখা যায় ওই তরুণ- তরুণীকে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় সূত্রে খবর, আত্মঘাতী দুই যুবক- যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কিন্তু বছর দেড়েক আগে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পরে বেশ কিছুদিন দু' জনের যোগাযোগ ছিল না বলে পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু কিছুদিন যাবৎ ফের তাঁদের মধ্যে সম্পর্ক  তৈরি হয়। যে জটিলতা থেকেই এই পরিণতি বলে পুলিশের অনুমান। 

স্বভাবতই এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত তরুণীর সাত মাসের একটি মেয়ে রয়েছে। মাকে ছাড়া একরত্তি ওই শিশুর কী হবে, তা নিয়েও উদ্বিগ্ন তাঁর শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির সদস্যরা। মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন? উত্তর ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপর
মুর্শিদাবাদে ২ বছরের মধ্যেই বাবরি মসজিদ হবেই, বাবরি যাত্রা থেকে আশাবাদী হুমায়ুন কবীর