- Home
- West Bengal
- Annapurna Yojana: নতুন করে যোগ হচ্ছে আরও ৫০ হাজার নাম, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: নতুন করে যোগ হচ্ছে আরও ৫০ হাজার নাম, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন। বাঁকুড়ার এক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও ৫০ হাজার নতুন নাম যুক্ত করার কথা ঘোষণা করেছেন।

ফের খবরের কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন যোগ্য মহিলারা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন মাসে ৩ হাজার টাকা করে।

এবার শোনা যাচ্ছে আরও বাড়তে চলছে গ্রাহকের সংখ্যা। নতুন করে যোগ হচ্ছে ৫০ হাজার নাম। সদ্য অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলেন বিশেষ বার্তা।
সদ্য বাঁকুড়ার সভা থেকে তিনি বলেন, বাঁকুড়া জেলায় ৯ লক্ষ ২১ হাজার ৭১৫ জন অন্নপূর্ণা যোজনা পেয়ে থাকেন। আবেদনকারীর মধ্যে ৮ লক্ষ ৮৪ হাজার ৬৫৯ জনকে অনুমোদন করা হয়েছে। তার মধ্যে অক্টোবরের ১৫ তারিখের মধ্যে ৮ লক্ষ ৩০ হাজার ৯৪৬ জনকে মাসে তিন হাজার টাকা করে দিয়েছি।…
তিনি আরও বলেন, বাকি যে ৫০ হাজার বাকি আছে সেটাও আগামী মাসে বাঁকুড়া জেলার অন্নপূর্ণায় যোগ্য আবেদনকারীরা পাবেন। বর্তমানে বাংলার দেড় কোটিরও বেশি মহিলা এই প্রকল্পে জোড়া হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ মানুষকে।
এই তালিকা আপনি আছেন কিনা জেনে নিন ঘরে বসে। সবার আগে ক্লিক করুন https://www.govt.schemes.in/westbengal-annapurna-bhandar-scheme । এবার সেখান থেকে আপনার স্ট্যাটাস চেক করুন। সেখান থেকে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। জানতে পারবেন আপনি আগামী মাসে ভাতার টাকা পাবেন কি না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

