mukhyamantri swasthyabima yoyona: আয়ুস্মান ভারত নয়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনায় আবেদন জমা করেছেন কিন্তু এখনও হাতে কার্ড পাননি! কারণ, ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না থাকলে মিলবে না এই কার্ড। কীভাবে করবেন ই-কেওয়াইসি? জানতে আরও পড়ুন।।
আয়ুস্মান ভারতের মতোই সাধারণ মানুষের চিকিৎসার খরচ সামাল দিতে ও নগদবিহীন (Cashless) স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্যে চালু হয়েছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা’ (MMSBY)। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তবে এই বিমার সুবিধা নিরবচ্ছিন্নভাবে পেতে হলে উপভোক্তা এবং তাঁর পরিবারের সদস্যদের ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
26
ই-কেওয়াইসি কীভাবে করবেন?
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনায় ই-কেওয়াইসি করার জন্য প্রথমেই পোর্টাল বা অ্যাপ নির্বাচন। জানা গিয়েছে, ন্যাশনাল হেলথ অথরিটির অফিশিয়াল বেনিফিশিয়ারি পোর্টালে (beneficiary.nha.gov.in) অথবা রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্ধারিত পোর্টালে (sha.wbhealth.gov.in) প্রবেশ করুন। চাইলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Ayushman App’ ডাউনলোড করেও কাজটি করতে পারেন।
36
কীভাবে পোর্টাল বা অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি করবেন জানুন
পোর্টাল বা অ্যাপ খোলার পর ‘Beneficiary’ অপশনটি বেছে নিন এবং আপনার বৈধ মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন। আপনার ফোনে একটি ওটিপি (OTP) আসবে, সেটি নির্ধারিত ঘরে বসিয়ে এগিয়ে যান। এরপর আপনার রাজ্য (পশ্চিমবঙ্গ), জেলা এবং ব্লকের নাম নির্বাচন করুন। সার্চ অপশনে গিয়ে আপনার আধার কার্ড নম্বর বা ডিজিটাল রেশন কার্ড নম্বর দিয়ে পরিবারের তালিকা খুঁজে বের করুন।
যে তালিকা খুলে যাবে সেখানে আপনার এবং পরিবারের সদস্যদের নাম দেখতে পেলে নামের পাশে থাকা ‘e-KYC’ বাটনে ক্লিক করুন। এরপর আধার নম্বর যাচাই করার জন্য আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে পুনরায় একটি ওটিপি আসবে। সেটি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।
56
ছবি আপলোড প্রক্রিয়া
ভেরিফিকেশন হয়ে গেলে একটি নতুন পেজ খুলবে, যেখানে আবেদনকারীর ব্যক্তিগত বিবরণ দেখা যাবে। সেখানে মোবাইল ক্যামেরার মাধ্যমে সরাসরি আবেদনকারীর একটি স্পষ্ট ছবি তুলে আপলোড করতে হবে এবং সব তথ্য মিলিয়ে নিয়ে আবেদনটি সাবমিট করতে হবে।
66
ই-কেওয়াইসি আপডেট করার জন্য কী কী দরকার?
পরিবারের প্রত্যেক সদস্যের বৈধ আধার কার্ড। রাজ্য সরকারের ডিজিটাল রেশন কার্ড। পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম—তার প্রমাণস্বরূপ স্বঘোষিত আয়ের শংসাপত্র। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা সক্রিয় মোবাইল নম্বর। ঠিকানার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অথবা আশাকর্মীর বাড়িতে গিয়ে তার কাছ থেকেও ই-কেওয়াইসি করে নিতে পারেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.