অন্নপূর্ণা যোজনায় ডিসেম্বরে কী মিলবে নতুন আবেদনকারীদের টাকা?
মহিলাদের আর্থিক ভাবে স্বচ্ছল করতে পূর্ব প্রতিশ্রুতি মতো নতুন রাজ্য সরকার গত জুন মাস থেকে ২৫ থেকে ৬০ বছর বয়সী নারীদের জন্য চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে প্রতিমাসে তিন হাজার টাকা করে পাচ্ছেন রাজ্যের যোগ্য উপভোক্তারা। তবে অনেকেই টাকা পাননি এখনও পর্যন্ত। ফলে আগামী ডিসেম্বর মাসে তারা টাকা পাবেন কীনা সেই নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে প্রশাসনের তরফে এই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
26
নতুন করে ফর্ম ফিলাপ করা যাবে?
অন্নপূর্ণা যোজনায় নতুন করে ফর্ম ফিলাপ করা যাবে কীনা বা এখনও যে সমস্ত যোগ্য উপভোক্তারা এই ফর্ম পূরণ করেননি তারা নতুন করে আবেদন জানাতে পারবেন। তবে রাজ্য সরকারের তরফে এখনই খোলা হয়নি অন্নপূর্ণা যোজনার পোর্টাল। কবে ফের পোর্টাল চালু হবে সেই বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
36
অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত কত গ্রাহক এই সুবিধা পাচ্ছেন?
নবান্ন ও প্রশাসন সূত্রে খবর, নভেম্বর মাস পর্যন্ত রাজ্য সরকারের নয়া এই প্রকল্পে এখনও পর্যন্ত ১ কোটি ৬৫ লক্ষেরও বেশি মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। ডিসেম্বর মাস থেকে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে নতুন করে আবেদন পত্র জমা নেওয়ার কাজ চালু হলেও ফের ঝাড়াই বাছাই বা ফর্ম ভালো করে ভেরিফিকেশনের পরই টাকা দেওয়া হবে যোগ্যদের অ্যাকাউন্টে।
অন্নপূর্ণা যোজনার ডিসেম্বরের টাকা নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও বার্তা দেওয়া না হলেও মনে করা হচ্ছে, উৎসবের মরশুম মিটে গিয়েছে। ফলে চলতি বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে অন্নপূর্ণার তিনহাজার টাকা ১৭ তারিখ নাগাদই ঢুকতে পারে। কারণ, গত ১৭ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI) জানিয়েছিলেন, এবার প্রতিবছর ১৭ সেপ্টেম্বর রাজ্যে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। এবং ১৭ থেকে ২০ তারিখের মধ্যে প্রতিটি যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পৌঁছে দেওয়া হবে।
56
ডিসেম্বরে কারা পাবেন টাকা?
চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাস পুজোর মরশুম থাকায় অন্নপূর্ণার টাকা আগেই ঢুকিয়ে দিয়েছিল প্রশাসন। তবে ডিসেম্বর মাসে আর কোনও উৎসব সেভাবে না থাকায় আগামী মাসে ১৭ তারিখ নাগাদই রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে।
66
নতুন উপভোক্তাদের জন্য বিরাট আপডেট
সরকারি তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত নবান্নের তরফে কিছু জানানো হয়নি। ফলে এখনই নতুন উপভোক্তারা টাকা পাবেন কীনা সেই নিয়ে একটা সংশয় রয়েছেই। তবে মনে করা হচ্ছে- যে সমস্ত আবেদনকারীদের ফর্ম ভেরিফিকেশন বা আন্ডার প্রসেসিংয়ে রয়েছে তাদের কাগজপত্র ঝাড়াই বাছাই হলে যোগ্য উপভোক্তাদেরও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার তিনহাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। সব মিলিয়ে বলা যেতে পারে, ডিসেম্বরে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কীনা তাই নিয়েই উদ্বিগ্ন মহিলারা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.