
Murshidabad Crime News: রাত পোহালেই দ্বিতীয় দফা তথা শেষ দফায় নির্বাচন। ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলায়। ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার অন্তর্গত চাঁদপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার বাসিন্দারা একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ।
পুলিশ গিয়ে ব্যাগটি পরীক্ষা করে দেখতে পায়, তার ভিতরে একাধিক তাজা বোমা মজুত রয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড দলকে। তারা এসে বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে বলে জানা গিয়েছে। কে বা কারা, কোন উদ্দেশ্যে এতগুলি বোমা ওই এলাকায় রেখে গিয়েছিল, তা নিয়ে শুরু হয়েছে জোরদার তদন্ত।
অন্যদিকে, রাত পোহালে দ্বিতীয় দফা ভোট তার আগেই রাজনৈতিক হিংসা বাদুড়িয়ায়। বিজেপির দলীয় পতাকা ব্যানার ফেস্টুন খুলে ফেলে দিয়ে, ছিঁড়ে নষ্ট করে দেবার অভিযোগ তৃণমূল এর বিরুদ্ধে । বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের যশাইকাটি সাড়াতলা এলাকার ৯১ ও ৯২ নং বুথের ঘটনা।
বাদুড়িয়া বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি দীপঙ্কর মন্ডল এর অভিযোগ বুথের মহিলাদেরকে হুমকি এবং ভয় দেখানো হচ্ছে পাশাপাশি ২৯ তারিখের শেষ দফার ভোটকে সামনে রেখে বুথে বিজেপির তরফ থেকে দলীয় পতাকা ব্যানার ফেস্টুন লাগানো হয়। সেগুলি সব তৃণমূলের লোকজন বিজেপির দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন খুলে ফেলে দিয়ে ছিঁড়ে নষ্ট করে দেয়। পাল্টা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বুলবুল রহমান বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বিজেপি সংগঠন নেই তৃণমূলের সংগঠন মজবুত আমাদের ব্যানার পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার কোনো দরকার নেই। এখানে বিজেপির গোষ্ঠীকোন্দলে জেরবার। নিজেদের হার জেনে এবং গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে নিজে নিজে ব্যানার ছিড়ে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। যদি কেউ দোষী হয়ে থাকে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.