Child Crime: গহনার লোভে ৯ বছরের শিশুকে খুন? ১৪ বছরের কিশোরী গ্রেফতার নওদায়

Published : Nov 13, 2026, 04:34 PM IST
murshidabad nowda 9 year old girl murdered neighbour minor arrested

সংক্ষিপ্ত

Murder: মুর্শিদাবাদের নওদায় ৯ বছরের শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার ১৪ বছরের প্রতিবেশী কিশোরী। পুলিশ সূত্রে খবর, সোনার গহনার লোভেই খুন। খাটের নীচ থেকে উদ্ধার হয় দেহ, জুভেনাইল হোমে অভিযুক্ত।

মুর্শিদাবাদের নওদায় ৯ বছরের এক নাবালিকাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৪ বছরের এক কিশোরীকে। পুলিশ সূত্রে খবর, সোনার গহনার লোভেই এই নৃশংস কাণ্ড ঘটানো হয়েছে। এই বয়সে এমন অপরাধের ঘটনায় গোটা এলাকায় শোকের পাশাপাশি স্তম্ভিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

বাবা-মায়ের অনুপস্থিতিতেই মেয়েকে খুন!

মৃত শিশুটির নাম মল্লিকা খাতুন। বাড়ি নওদা থানার অন্তর্গত বালি গ্রামে। বৃহস্পতিবার সকাল থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেদিন মল্লিকার বাবা-মা ডাক্তার দেখাতে গিয়েছিলেন, বাড়িতে একাই ছিল সে। পুলিশের অনুমান, সেই সুযোগেই প্রতিবেশী ওই কিশোরী মল্লিকার বাড়িতে ঢোকে। আত্মীয় হওয়ায় সরল বিশ্বাসে মল্লিকা তাকে বাধা দেয়নি। অভিযোগ, এরপরই শ্বাসরোধ করে মল্লিকাকে খুন করা হয় এবং তার দেহ ক্ষতবিক্ষত করা হয়।

বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন এবং নওদা থানায় খবর দেন। পুলিশ এসে তল্লাশি চালালে রাতে প্রতিবেশী আত্মীয়ের বাড়ির খাটের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় মল্লিকার দেহ উদ্ধার হয়। অভিযোগ, খুনের পর সেখানেই দেহটি লুকিয়ে রাখা হয়েছিল।

কিশোরীর হাতে খুন

ওই বাড়ির কিশোরীকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গহনার লোভেই সে এই কাজ করেছে। অভিযুক্ত কিশোরী বাড়িতে একাই থাকত বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও সে বিভিন্ন জায়গায় চুরি-সহ অন্য অপরাধমূলক কাজে জড়িত ছিল। শুক্রবার তাকে বহরমপুরের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনার পরেই কিশোরীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন এতো ছোট বয়সে মন অপরাধ প্রবণ তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যদিও অভিযুক্ত ছোটখাটো চুরি-চামারির সঙ্গে যুক্ত ছিল বলেও পুলিশের হাতে তথ্য আছে। কিন্তু একজনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিশোরীর হাত কাঁপলো না কেন তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও পুলিশ সূত্রের খবর তারা সব দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Govt Holiday: সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমছে? শুভেন্দুর নতুন নির্দেশে কপালে চিন্তার ভাঁজ
Weather: ঘূর্ণিঝড় থেকে মুক্তি? ভরা হেমন্তে সাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ! ১৫ নভেম্বর নিয়ে সতর্ক করল IMD