SSC গ্রুপ D মামলা ৭ শর্ত জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সিঁড়ি ভেঙে পৌঁছাতেই পারলেন না আদালত কক্ষে

Published : Nov 13, 2026, 01:43 PM IST
partha chatterjee

সংক্ষিপ্ত

Partha Chatterjee: এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনের শর্ত কী কী, মামলার বর্তমান অবস্থা ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে জানুন বিস্তারিত।

এসএসসি গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলায় এবার শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়। এই মামলা আত্মসমর্পণ করেই তিনি জামিন পেলেন। গ্রুপ ডি মামলায় সম্প্রতি তাঁকে নোটিশ পাঠান হয়েছিল। সিবিআই-এর পাঠানো নোটিশের ভিত্তিতেই আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তারপরই তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেয় আদালত।

সিবিআই-এর নোটিশ পাঠানোর পরে তিনি অ্যাম্বুলেন্সে করেই আদালতে উপস্থিত হন। যদিও আদালতের সিঁড়ি ভেঙে তিনি ওপরে উঠতে পারেননি। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর শারীরিক অসুস্থতার কথা আদালতকে জানান। পার্থর আইনজীবী বলেন, তাঁর মক্কেলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। আদালত ভবনে লিফট না থাকায় তিনি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেননি। তাঁর মক্কেলের চলাফেরার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে।

এই পরিস্থিতিতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়টি খতিয়ে দেখেন বিচারক। আদালতের নিচে ছিলেন পার্থ। সেখানেই ভিডিও কনফারেন্সে যোগ

দেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই পার্থর আত্মসমর্পণ গ্রহণ করেন। পাশাপাশি তাঁকে শর্তসাপেক্ষে জামিনও দেওয়া হয়।

পার্থকে আদালতের নির্দেশ

১। ৭০০০ টাকার ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ অর্থের একজন জামিনদারের শর্তে জামিন মঞ্জুর।

২। ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ থেকে অব্যাহতি।

৩। আদালতের অনুমতি ছাড়া চিকিৎসার প্রয়োজন ব্যাতীত পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়।

৪। পাসপোর্ট জমা দিতে হবে আদালতে

৫। তদন্তের প্রয়োজনে আধিকরিকদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। প্রয়োজনে তদন্তকারী আধিকারীক IOর সামনে হাজিরা দিতে হবে।

৬। চার্জ গঠন, ৩১৩ CrPC-র অধীনে পরীক্ষা এবং রায় ঘোষণার দিন সশরীরে আদালতে হাজির থাকতে হবে। অন্য দিনগুলিতে ডিজিটাল মাধ্যমে হাজিরা দিতে পারবেন।

৭। মামলার সাক্ষীদের প্রাভাবিত করা, হুমকি দেওয়া বা কোনও ভাবে প্রমাণ নষ্ট করা যাবে না।

এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ ডিসেম্বর।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্লাস্টিকের বোতল ঢোকালেই মেশিন থেকে বেরোবে ব্যাগ! কীভাবে? পিছনে কোন বিজ্ঞান? জানুন
Dilip On Abhishek: অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, আসল কারণ জানালেন দিলীপ ঘোষ