MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA Announces: ভোটের নির্ঘণ্ট প্রকাশের ৫৫ মিনিট আগেই মহার্ঘ ভাতা ঘোষণা মমতার, জানুন কারা কারা পাবেন

DA Announces: ভোটের নির্ঘণ্ট প্রকাশের ৫৫ মিনিট আগেই মহার্ঘ ভাতা ঘোষণা মমতার, জানুন কারা কারা পাবেন

Mamata Banerjee on Dearness Allowance: ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দেওয়ার কথা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মার্চেই দেওয়া হবে বকেয়া ২৫ শতাংশ ডিএ। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Mar 15 2026, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভোটের আগেই DA
Image Credit : stockPhoto

ভোটের আগেই DA

দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের মাত্র ঘণ্টাখানেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মমতার ঘোষণা
Image Credit : Asianet News

মমতার ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন মার্চ মাস থেকেই ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেবে রাজ্য সরকতার। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, 'আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমাদের ‘মা-মাটি-মানুষ’ সরকার তার সকল কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী, এবং পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার মতো অনুদান-প্রাপ্ত (grant-in-aid) প্রতিষ্ঠানসমূহের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি কৃত প্রতিশ্রুতি পূরণ করেছে।

আমাদের অর্থ দপ্তর কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে বর্ণিত পদ্ধতি ও নির্দেশিকা অনুযায়ী, তাঁরা ২০২৬ সালের মার্চ মাস থেকে তাঁদের ‘ROPA 2009’-এর বকেয়া মহার্ঘ ভাতা (DA arrears) পেতে শুরু করবেন।'

I am happy to announce that our Ma-Mati-Manush government has delivered on its promise to all its employees and pensioners, and to lakhs of teachers and non-teaching staff of our educational institutions, as well as employees/ pensioners of our other grant-in-aid instititions…

— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2026

Related Articles

Related image1
West Bengal Election Date 2026: পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট, দিন ঘোষণা করলোজাতীয় নির্বাচন কমিশন
Related image2
DA Case: সুপ্রিম কোর্টের নির্দেশেও মহার্ঘ ভাতার ঝুলি শূন্য়! রাজ্যের ১টি Vs সরকারি কর্মীদের ৩টি মামলা
310
আদালতের নির্দেশ কার্যকর
Image Credit : stockPhoto

আদালতের নির্দেশ কার্যকর

অর্থাৎ ভোট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করেছেন। শীর্ষ আদালতের কঠোর নির্দেশিকার প্রেক্ষিতে পঞ্চম বেতন কমিশনের রোপা ২০০৯ -এর অধীনে বকেয়া মোটানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

410
উপকৃতের সংখ্যা
Image Credit : stockPhoto

উপকৃতের সংখ্যা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই ঘোষণায় উপকৃত হবে রাজ্যের সরকারি কর্মী আর আবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। ফ্যামেলি পেনশন প্রাপকরাও এই সুবিধে পাবেন। পাশাপাশি উপকৃত হবেন পঞ্চায়েত আর পুরসভা ও অন্যান্য স্বায়ত্ত্বশাসিত গ্রান্ট ইন এইড সংস্থাগুলির প্রাক্তন ও বর্তমান কর্মীরা।

510
সুপ্রিম কোর্টের রায়
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টের রায়

রাজ্য সরকারকে গত ৫ ফেব্রুয়ারি মাসেই বকেয়া ২৫% DA মেটাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও রাজ্য সরকার ডিএ দেওয়া নিয়ে টালবাহানা করবে। সুপ্রিম কোর্টে ফের মামলাও দায়ের করেছিল রাজ্য।

610
কীভাবে DA দেবে?
Image Credit : stockPhoto

কীভাবে DA দেবে?

তবে বকেয়া ডিএর টারা কীভাবে আর কতগুলি কিস্তিতে মেটানো হবে তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকগাশ করবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর। অর্থ দফতরের পোর্টালে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হবে। সেখানেই কত টাকা বকেয়া রয়েছে তার পুঙ্খানুপুঘঙ্খ হিসেবে ও নিয়মাবলী সেই নির্দেশিকাতেই স্পষ্ট করা থাকবে।

710
৫৫ মিনিট আগেই
Image Credit : stockPhoto

৫৫ মিনিট আগেই

নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আজ , রবিবার বিকেল ৪টে পশ্চিমবঙ্গের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবে। আর সেই সঙ্গে সঙ্গেই রাজ্যে জারি হয়ে যাবে আদর্শ আচরণবিধি। কিন্তু তার মাত্র ৫৫ মিনিট আগেই ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা।

810
আবার সুপ্রিম কোর্টে রাজ্য
Image Credit : Getty

আবার সুপ্রিম কোর্টে রাজ্য

যদিও রাজ্য সরকারি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্য়াপ্লিকেশন দাখিল করেছে। মামলাটির নাম 'দ্যা স্টেট অব ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ'। তবে এই মামলার শুনানি কবে তা এখনও নিশ্চিত নয়।

910
সরকারি কর্মীদের মামলা
Image Credit : stockPhoto

সরকারি কর্মীদের মামলা

রাজ্য সরকার এখনও প্রাপ্য DA মেটায়নি। সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করেছে। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে নতুন করে আদালত অবমাননার মামলা দায়ের করেছে রাজ্যের সরকারি কর্মীরা। কর্মীদের তিনটি সংগঠন তিনটি পৃথক মামলা দায়ের করেছে। তিনটি সংগঠন হল-

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ

সরকারি কর্মচারী পরিষদ

সংগ্রামী যৌথ মঞ্চ

এই মামলাগুলির শুনানি কবে হবে তা এখনও স্পষ্ট করে জানায়নি সুপ্রিম কোর্ট।

1010
সরকারি কর্মীদের প্রতিক্রিয়া
Image Credit : social Media

সরকারি কর্মীদের প্রতিক্রিয়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ডিএ ঘোষণার পরেও সম্পূর্ণ আশ্বস্ত হতে পারেনি রাজ্যের সরকারি কর্মীরা। কারণ তারা জানিয়েছেন, আগে দেখতে হবে কারা কারা ডিএ পাচ্ছে। তারা সরকারি কর্মীদের মধ্যে কোনও বিভাজন চান না। দীর্ঘ দিনের আন্দোলনের জয় বলেও অনেকে মন্তব্য করেছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
Recommended image2
Now Playing
CM Suvendu: 'কাজ করে না, পার্টির লোকদের ঢুকিয়ে দিয়ে গেছে' মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image3
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image4
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image5
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
Related Stories
Recommended image1
West Bengal Election Date 2026: পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট, দিন ঘোষণা করলোজাতীয় নির্বাচন কমিশন
Recommended image2
DA Case: সুপ্রিম কোর্টের নির্দেশেও মহার্ঘ ভাতার ঝুলি শূন্য়! রাজ্যের ১টি Vs সরকারি কর্মীদের ৩টি মামলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved