WB CM Suvendu: সীমান্ত সমস্যা মেটাতে BSF-কে জমি হস্তান্তরে ডেডলাইন, প্রথম দিনই মাস্টারস্ট্রোক শুভেন্দুর

Published : May 11, 2026, 03:54 PM IST

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে প্রথম দিনেই নয়া মাস্টার স্ট্রোক শুভেন্দুর। নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠকে বিএসএফ-কে ডেডলাইন দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী? জানুন আরও বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ লাগোয়া সীমান্ত নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর

ভোটবঙ্গে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে বারবার উঠে এসেছে বাংলার সীমান্ত লাগোয়া অঞ্চলে জনবিন্যাসের বদলের প্রসঙ্গ। এবার বাংলায় নতুন সরকার গঠনের পরই প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দুর মুখেই একই কথা। জনবিন্যাস বদলানোর সর্বপ্রথম পদক্ষেপ হিসেবে সামীন্তে কাঁটাতার দেওয়ার প্রক্রিয়া শুরু কথা জানালেন তিনি। 

25
বিএসএফ-এর জন্য একগুচ্ছ নতুন সিদ্ধান্ত

এদিন নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিএসএফ-এর জন্য একগুচ্ছ নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি। কারণ, অনুপ্রবেশ রুখতে প্রথম দিনেই মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিএসএফ-কে জমি হস্তান্তরে ৪৫ দিনের ডেডলাইন বেঁধে দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। 

35
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমানা নিয়ে বিএসএফ-এর জন্য নতুন উদ্যোগ

দীর্ঘদিনের সীমান্ত সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ নিল নতুন সরকার। এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শেষ করতে চায় রাজ্য। ফলে আগের সরকারের সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে যে অনীহা ছিলো তা যে বর্তমান সরকার মানবে সেকথা এদিনের বৈঠক থেকে একেবারে স্পষ্ট।

45
শুভেন্দুর ডেডলাইন

এছাড়াও নবান্ন সূত্রে খবর, ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হয়। এছাড়াও সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

55
কী বলছে রাজনৈতিক মহল?

শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রথম দিনেই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে যে, রাজ্যের আইনশৃঙ্খলা এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনও আপস করতে রাজি নয় বর্তমান সরকার। এখন দেখার, বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া কতটা দ্রুত শেষ হয়।

Read more Photos on
click me!

Recommended Stories