WB Government Holidays: রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, আগামী সপ্তাহে মিলবে টানা ৫ দিন ছুটি

Published : Apr 10, 2026, 09:47 AM IST

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর। আম্বেদকর জয়ন্তী, চড়ক পুজো এবং বাংলা নববর্ষ উপলক্ষে আগামী সপ্তাহে টানা ছুটির সুযোগ রয়েছে। শনি ও রবিবারের সঙ্গে একটি দিন ছুটি নিলেই কর্মীরা ১১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের বিশ্রাম পাবেন।

PREV
15

কোনওদিন ঝমঝমিয়ে বৃষ্টি তো কোনও দিন চড়া রোদ। আবহাওয়ার এক অদ্ভুত খেলা চলছে। এদিকে আবার সামনে ভোট। ফলে জোড় কদমে চলছে প্রচার। এই পরিস্থিতিতে রোজ অফিস কিংবা স্কুল যেতে হচ্ছে। এবার সরকারি কর্মীদের জন্য এল সুখবর।

25

বাংলার নতুন বছর শুরু আগেই রাজ্য সরকারি কর্মীদের চমক দিলেন মমতা সরকার। প্রকাশ্যে এল নয়া ছুটির তালিকা। এই গরমে টানা ৫ দিন বিশ্রাম পেতে চলেছেন সরকারি কর্মীরা। চাইলে এই সময় ঘুরেও আসতে পারেন কোথাও।

35

জানা যাচ্ছে, আগামী সপ্তাহে টানা ৫ দিন ছুটি। টানা ছুটি থাকবে নবান্ন। ছুটির তালিকা বলছে সামনের সপ্তাহে মাঝামাঝি থেকে ছুটি শুরু হচ্ছে। একটানা পাঁচ দিন বন্ধ থাকবে নবান্ন।

45

জানা যাচ্ছে, ১৪ এপ্রিল মঙ্গলবার ডঃ বি আর আম্বেদকর জয়ন্তী এবং চড়ক পুজো উপলক্ষ্যে ছুটি থাকবে। রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, আলাদা, দপ্তর থাকবে বন্ধ। এরপর ১৫ এপ্রিল বুধবার বাংলার নববর্ষ। এই কারণে রাজ্যের সকল স্কুল-কলেজ ছুটি। সেই সঙ্গে ছুটি থাকবে সরকারি অফিস ও আলাদত।

55

এদিকে ১১ এপ্রিল শনিবার এবং ১২ এপ্রিল রবিবার। এই দুই দিন প্রায় সকল সরকারি দফতরে থাকে ছুটি। এর সঙ্গে ১৩ এপ্রিল সোমবার ছুটি নিতে পারলে ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টানা মিলবে ছুটি। ফলে এই শনিরাব মানে কাল থেকে আগামী সপ্তাহে ১৫ তারিখ পর্যন্ত টানা ছুটি কাটাতে চলেছেন সরকারি কর্মীরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories