
ভোটে আগে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হল কলকাতার চার প্রান্ত থেকে। মঙ্গলবার উত্তর কলকাার শ্যামবাজারের কাছে বড়তলা থানা এলাকা থেকে ১৭ লক্ষ, নিউ মার্কেট একালা থেকে ২০ লক্ষ, বড়বাজার থেকে ১৬ লক্ষ ৪০ হাজার এবং পোস্তা থেকে চার লক্ষ টাকা উদ্ধার করেছে এসএসটি, কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ।
২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে ভোট। তার আগে জোরকদমে চলছে নাকা চেকিং। শহরে ঢোকা এবং বাইরে যাওয়ার রাস্তায় অবৈধ টাকা ও বেআইনি অস্ত্রের আসা যাওয়া রুখতে কড়া নজরদারি চলছে। এদিন সকাল ৯.৫৫ নাগাদ শ্যামবাজারে তল্লাশি চলে। একটি গাড়িতে থাকা নদিয়ার বাসিন্দা ফজলুর রহমন ও হাওড়া গোলাবাড়ির বাসিন্দা বিবেক ওঝাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের কাছ থেকে ১৬,৯৪,৫০০ টাকা উদ্ধার হয়।
তারপর নিউমার্কেটে ছাতাওয়ালা গলিতে এদিন দুপুরে ১২.৩০ নাগাদ তল্লাশি চলছিল। সেখানে একটি গাড়ি আটক করে। সেখান থেকে ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। আবার কাল দুপুরেই ১৬ লক্ষ ৪০ হাজার টাকা সহ এক যুবককে আটক করে পুলিশ। বড়বাজার থেকে আটক করা হয়। আবার পোস্তা থানা এলাকাতেও এক যুবকের থেকে চার লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। সেও গোলাবাড়ি থানার বাসিন্দা। সব মিলিয়ে গোটা দিনে প্রায় ৫৭ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
তবে, এই প্রথম নয়। নাকা চেকিং-এ গত মাসেও উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা ও মাদক। জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ভোটমুখী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে ৪০৮.৮২ কোটি টাকার বেআইনি জিনিস, নগদ উদ্ধার হয়েছে। তার মধ্যে ১৭.৪৪ কোটি টাকা নগদ, ৩৭.৬৮ কোটি টাকার মদ, ১৬৭.৩৮ কোটি টাকার মাদক, ২৩ কোটি টাকার দামি ধাতু, ১৬৩.৩০ কোটি টাকার উপঢৌকন বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তারপর গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৭ লক্ষ টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.