
West Bengal Election 2026: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও কড়া কমিশন (election 2026 west bengal)। জানা যাচ্ছে, বুথের ভিতরে এবং বাইরে নজরদারি চালাবে নির্বাচন কমিশন। এই কাজের জন্য তারা ব্যবহার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (West Bengal Election 2026)।
বুথের ভিতর নির্ধারিত লোক বাদ দিয়ে অতিরিক্ত একজনও প্রবেশ করলে সঙ্গে সঙ্গে মাইক্রো অবজার্ভারদের সেই তথ্য জানিয়ে দেবে এআই। শুধু তাই নয়, কেউ যদি ইভিএম মেশিনের সামনে নির্ধারিত সময়ের থেকে বেশি সময় থাকেন, তাহলেও সেটা এআই জানিয়ে দেবে।
নির্বাচন কমিশনের তরফে জানা গেছে, বুথের ভিতর একজন প্রিসাইডিং অফিসার, তিনজন পোলিং অফিসার এবং প্রার্থীপিছু একজন করে পোলিং এজেন্ট থাকতে পারবেন। কমিশন সূত্রে জানা গেছে, বুথের ভিতরে একটি এবং বাইরে একটি, মোট দুটি ওয়েবক্যাম বসানো থাকবে।
যে সমস্ত বুথে একটিতে হবে না, সেই বুথগুলির বাইরে একাধিক ক্যামেরা থাকবে। সেই ক্যামেরায় তোলা ভিডিও সরাসরি দেখা যাবে কন্ট্রোল রুমে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এআই মানুষের উপস্থিতি টের পেলেই তাঁকে মার্ক করবে। অর্থাৎ, মানুষের অস্তিত্ব টের পেলে সেটি থ্রিডি ডাইমেনশনের মধ্য দিয়ে কাল্পনিক আয়তক্ষেত্র বানিয়ে পর্দায় তুলে ধরবে।
নির্দিষ্ট সংখ্যার বাইরে কেউ প্রবেশ করলেই পর্দা লাল হয়ে যাবে। এবার পর্দায় ক্লিক করলে সেই নির্দিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের নম্বর চলে আসবে এবং সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে ফোন চলে যাবে সেই উক্ত প্রিসাইডিং অফিসারের কাছে।
পাশাপাশি কেউ ইভিএম মেশিনের সামনে ২ মিনিট দাঁড়ালেও সেটা মার্ক করে দেবে এআই। সেন্ট্রাল কন্ট্রোল রুমে ৫০০টি বুথের ছবি দেখবেন মাইক্রো অবজার্ভারেরা। সেখানে মোট ১০টি টেলিফোন লাইন চালু থাকবে বলে জানা গেছে। অতএব, টোল-ফ্রি নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন।
অন্যদিকে, সেন্ট্রাল কন্ট্রোল রুমে মোট ৭২টি স্ক্রিন থাকবে পর্যবেক্ষণ করার জন্য। সেইসঙ্গে, আরও ১৮টি স্ক্রিনে দেখা যাবে স্ট্যাটিক সার্ভেলান্স টিম এবং এফএসটি ফ্লায়িং সার্ভেলান্স টিমের গাড়িতে বসানো ক্যামেরা থেকে তোলা ছবি।
জানা গেছে, প্রায় ২০০ জনের মতো মাইক্রো অবজ়ার্ভার থাকবেন সেন্ট্রাল কন্ট্রোল রুমে। বিধানসভা কেন্দ্রগুলিতে সর্বক্ষণ থাকবে ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং স্ট্যাটিক সার্ভেলান্স টিম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.