
Nandigram By Election: মমতার সমর্থনেই পরেই গ্রেফতার! কালীঘাটপন্থী তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন শুক্রবার। সেই একই দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনে তারা কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন জানাবেন (Nandigram By Election)। আর তার ঠিক কয়েক ঘণ্টা পরেই, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার, হলদিয়া আদালতে হাজির করানো হতে পারে ধৃত কংগ্রেস প্রার্থীকে। পুলিশ সূত্রে খবর, পুরনো একটি খুনের মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী অভিযুক্ত। সেই কেসে ওয়ারেন্টও বেরিয়েছিল তাঁর নামে। শুক্রবার, তার পরিপ্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে মিলনকে (Nandigram Political News)।
TMC Symbol Dispute News: তৃণমূলের নতুন পরিচয় কী? মমতার প্রতীক ‘ফুটবল প্লেয়ার’, ঋতব্রতের ‘খাম’
অন্যদিকে, শনিবার হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ঠিক তার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গ্রেফতারি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগেই বিরোধী বলে কিছু রাখতে চাইছে না বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানালেন, ‘‘হঠাৎ করে মামলা হল! আসলে এইভাবেই একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চাইছে বিজেপি। তাহলে বিরোধী রাজনীতি বলে কি কিছু থাকবে না এই দেশে?’’ কার্যত, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন শুভঙ্কর। যদিও সেই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব বলেন, পুলিশ এক্ষেত্রে পুলিশের কাজ করছে। তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন উঠছে, এতদিন তাহলে গ্রেফতারি নয় কেন?
নন্দীগ্রামে উপনির্বাচন রয়েছে আগামী ৬ অক্টোবর। বিজেপি প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। এককালে সিপিএম থেকে বিতাড়িত ঋতব্রত এবং সেই ঋতব্রতপন্থী তৃণমূল শিবির প্রার্থী করেছে মহম্মদ এহেতাশ মুল হককে। এমনকি, সিপিএম এবং আইএসএফ-ও প্রার্থী দিয়েছে নন্দীগ্রামে। কিন্তু শুক্রবার, হঠাৎ করেই মমতার প্রার্থী সঞ্চিতা জানিয়ে দেন, তিনি আর ভোটে লড়ছেন না। তারপরেই বিজেপি এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করে মমতা জানান, তারা নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন। এরপরেই সেই কংগ্রেস প্রার্থী গ্রেফতার!
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.