National Election Commission On SIR: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষা নিয়ে চাপে ERO-AERO। ৬০ লক্ষ নিষ্পত্তিহীন নাম নিয়ে কমিশনের কড়া নজর। কী বলছে নির্বাচন কমিশন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
প্রথম দফায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রকাশ হতেই বিতর্ক
রাজ্যে প্রথম দফায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরই নতুন করে বিতর্ক। তালিকা থেকে ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। তার মধ্যেই প্রায় ৬০ লক্ষ ভোটারের আবেদন নিষ্পত্তি না হওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
27
কী বলছে জাতীয় নির্বাচন কমিশন
এই পরিস্থিতিতে এবার নির্বাচন কমিশনের নজরে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। কমিশন সূত্রে খবর, কেস টু কেস ভিত্তিতে রিপোর্ট তৈরি করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।
37
রিপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ
সূত্রের খবর, সেই রিপোর্টে একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে। পর্যবেক্ষকদের তরফেও প্রশ্ন তোলা হয়েছে নথি আপলোড না হওয়া বা শুনানিতে হাজিরা দেওয়ার পরও আবেদন বিবেচনাধীন থাকা নিয়ে কেন সংশ্লিষ্ট ERO ও AERO-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?
সূত্রের খবর, প্রাথমিক তথ্য সংগ্রহ করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বিস্তারিত রিপোর্ট। ERO ও AERO-দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে কমিশনই। এদিকে, মার্চের মাঝামাঝি রাজ্যে ভোট ঘোষণা হতে পারে বলে জল্পনা। তার আগেই SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ ঘিরে উত্তাপ বেড়েছে।
57
ফের রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিরা
শুধু তালিকা নিয়েই নয়, বুথ প্রস্তুতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোথাও পানীয় জলের ব্যবস্থা নেই, কোথাও আবার বিদ্যুৎ সংযোগের ঘাটতি—এমন অভিযোগ উঠে এসেছে। ৯ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশন সূত্রে খবর, বুথ প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে রাজ্য প্রশাসনকে।
67
কত নথি যাচাই হয়েছে?
অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই করছেন হাইকোর্টের প্রধান বিচারপতি-নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত সাড়ে ৩ লক্ষ নথি যাচাই সম্পন্ন হয়েছে। যাচাই হওয়া আবেদনের মধ্যে প্রায় ৭৫ শতাংশ নাম বহাল থাকছে বলেও সূত্রের দাবি।
77
বাকি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
বাকি আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ১০০ জন করে মোট ২০০ জন জুডিশিয়াল অফিসার রাজ্যে আসছেন। শুক্রবার তাঁদের আসার কথা রয়েছে। ভোট ঘোষণার আগে এই প্রক্রিয়া কতটা সম্পূর্ণ হয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.