আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সকাল থেকে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া আগামী শুক্র শনিবার পর্যন্ত। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু'দিন একটু বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে বড়োসড়ো পরিবর্তন নেই। শীতের আমেজ উধাও; বাড়বে উষ্ণতা।
37
কলকাতায় কবে থেকে আবহাওয়ার বদল শুরু?
আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মঙ্গল এবং বুধবারেও।
উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এর পার্বত্য এলাকায় আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। আপাতত শুষ্ক আবহাওয়া পরবর্তী সাতদিন পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
57
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে।
67
ফের সক্রিয় ঘূর্ণাবর্ত
উত্তর-পূর্ব আসামের উপর ঘূর্ণাবর্ত। ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত অক্ষরেখা দক্ষিণ ছত্রিশগড়ের উপর দিয়ে অবস্থান করছে। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় বুধবার রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে।।
77
কলকাতার তাপমাত্রা
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৮২ শতাংশ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.