
গো হত্যা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অনুমোদিত স্থানীয় কর্মকর্ত ও সরকারি পশুচিকিৎসক শারীরিক সুস্থতার শংসাপত্র ছাড়া কখনই আর গরু, ষাঁড়, মহিষ ও বাছুর-সহ কোনও পশুই জবাই করা যাবে না। এই আদেশে জবাইয়ের ওপর কঠোর শর্তাবলী নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে বয়সসীমা, নির্দিষ্ট স্থান ও নির্দেশ লঙ্ঘনের জন্য শাস্তির বিধান।
পশু হত্যার জন্য শংসাপত্রি বাধ্যতামূলক
বিজ্ঞপ্তি অনুসারে কোনও ব্যক্তি কোনও পশি (ষাঁড়, বদল, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাচ্চা ও খাসি করা মহিষ ) জবাই করতে পারবে না। যদি কোনও সনদপত্রে সেটিকে জবাইয়ের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়। সনদপত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে, যে পশুটির বয়স ১৪ বা বা তারও বেশি হয়েছে, সেটি কাজ বা প্রজননের আর উপযোগী নয় অথবা বয়স, আঘাত , বিকৃতি বা কোনও দুরারোগ্য কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে।
পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি ও একজন সরকারিকে পশুচিকিসকে লিখিতভাবে কারণ উল্লেখ করে যৌথভাবে শংসাপত্রটি জারি করতে হবে। যদি শংসাপত্রটি প্রত্যাখ্যান করা হয়, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ১৫ দিনের মধ্যেই রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবে।
পশুহত্যার স্থান
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জবাইয়ের জন্য ছাড়পত্র পাওয়া পশু শুধুমাত্র পৌর কসাইখানা বা স্থানীয় প্রশাসন কর্তৃক চিহ্নিত বা অন্য কোনও সুবিধেজনক স্থানে জবাই করা যাবে। এতে যোকোনও স্থানে বা খোলা জায়গায় জবাই করাও নিষিদ্ধ করা হয়েছে।
পরিদর্শনে বাধা নয়
জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, নিয়মকানুন প্রয়োগের জন্য পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি বা পশুচিকিৎসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যদি কোনও স্থান বা কসাইখানা পরিদর্শন করতে চায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের বাধা দিতে পারবে না।
শাস্তি বিধান
যে কোনও নির্দেশ লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে নির্দেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা বা দুটোই হতে পারে। সকল অপরাধই আমলযোগ্য হিসেবে শ্রেণীবদ্ধ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.