Yuva Sathi: যুবসাথী প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা, বেকার যুবকদের জন্য নয়া পদক্ষেপ সরকারের

Published : Mar 05, 2026, 10:31 AM IST

মমতা সরকারের যুবসাথী প্রকল্পে প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। এই বিপুল সংখ্যক আবেদনকারীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকার একটি বিশেষ হেল্প লাইন নম্বর (৬২৯২২৪৮৮৮৮) চালু করেছে। 

PREV
16

সদ্য মমতা সরকার ঘোষণা করেছে যুবসাথী প্রকল্পের কথা। রাজ্যে যুবসাথী প্রকল্প চালু করার প্রস্তুতি চলছে জোরকদমে। লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। সকলের মনে একটাই প্রশ্ন যে আদৌ কি মিলবে প্রকল্পের টাকা? এবার প্রকাশ্যে এল নয়া চমক।

26

প্রশাসনিক সূত্রের তথ্য অনুসারে, এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ব্লকভিত্তিক অফলাইন শিবিরে এসে আবেদন করেছেন প্রায় ৬৫ লক্ষ যুবক যুবতী। আর অনলাইন পোর্টালের মাধ্যমে জমা পড়েছে প্রায় ১৯ লক্ষ আবেদন। এবার বিপুল সংখ্যক আবেদনকারীর বিভিন্ন প্রশ্নের জবাব দিতেই নয়া উদ্যোগ নিল সরকার।

36

সরকার চালু করল হেল্প লাইন নম্বর। ৬২৯২২৪৮৮৮৮ নম্বরটি হেল্পডেস্কের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এখানে ফোন করে জানতে পারবেন সকল তথ্য। আপনার যে কোনও প্রশ্নের উত্তর পেতে এই নম্বরে ফোন করুন।

46

হেল্পডেস্ক প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে পরিষেবা বন্ধ থাকবে।

56

যুবসাথী প্রকল্প সম্পর্ক যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডি ব্যবহার করতে হবে। নবান্নের নির্দেশিকায় সেই ইমেল আইডির কথা উল্লেখ করা হয়েছে।

66

প্রশাসনের মতে, এতে যোগাযোগে স্বচ্ছতা বজায় থাকবে এবং তথ্য সংরক্ষণও যাচাই সহজ হবে। নির্দেশিকা পাঠানো হয়েছে আদিবাসী উন্নয়ন দফতরের প্রধান সচিব, জিটিএ-র প্রধান সচিব, সমস্ত জেলার জেলাশাসক, কলকাতা, পুরসভার কমিশনার, জেলা যুব আধিকারিক এবং যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের সংশ্লিষ্ট শাখাগুলোতে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories