Land Khatian: জমির খতিয়ান ও দাগের তথ্য পাওয়ার জন্য আর টাকা দিতে হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Jul 03, 2026, 04:00 PM IST

জমির খতিয়ান ও জমির রেকর্ড পেতে সরকারি ফি তুলে দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন।

PREV
15

জমির খতিয়ান ও জমির রেকর্ড পেতে সরকারি ফি তুলে দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৫৫ সালের ‘পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন’-এর ৫৭ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল ‘বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল, ১৯৪৩’-এর ৩২০-এইচ (320H) এবং ৩২০-আই (320I) বিধি সংশোধন করার অনুমতি দিয়েছেন।

25

অর্থ দফতরের সম্মতিক্রমে (ইউ.ও নম্বর: Group A-II/2026-2027/0063) এই নয়া নিয়ম অবিলম্বে রাজ্যজুড়ে কার্যকর করা হয়েছে। এবার থেকে রাজ্যের নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে তাঁদের জমির ডিজিটালি স্বাক্ষরিত রেকর্ড ডাউনলোড করতে পারবেন। এর জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না।

35

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, "নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, খতিয়ান (Record-of-Rights) এবং জমির দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি (enquiry charges) আদায় করত, তা আমরা আনুষ্ঠানিক ভাবে মকুব করেছি। এখন থেকে আপনারা সম্পূর্ণ ‘বিনামূল্যে’ অনলাইনে আপনাদের খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন। এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য কোনও রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি (authentication fees) লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্য জুড়ে সমস্ত জমির মালিক, বিশেষত কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়।"

45

আগের সরকারের আমলে ভূমি ও ভূমি সংস্কার দফতরের অনলাইন পোর্টালে জমির খতিয়ানের সার্টিফায়েড কপি পেতে আবেদন করতে গেলে আবেদন ফি লাগত। এবার সেই সমস্যা মিটবে। সরকারের এই ডিজিটালাইজেশন এবং ফি মকুবের সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি স্বস্তি পাবেন রাজ্যের প্রান্তিক চাষি ও সাধারণ জমির মালিকরা। এখন থেকে যে কেউ অনলাইনে জমির খতিয়ান বা ব্যক্তিগত ‘রেকর্ড অব রাইটস’ এবং দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত সফট কপি (Digitally Signed Soft Copy) সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

55

নথির পাতার সংখ্যা যত বেশিই হোক না কেন, অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনও রকম অ্যাপ্লিকেশন ফি বা অথেন্টিকেশন ফি (Authentication fees) দিতে হবে না। যদি কোনও নাগরিক জমি রেজিস্ট্রি বা অন্য কাজের জন্য সার্টিফাইড হার্ড কপি (Certified Hard Copies) নিতে চান, তবে তার জন্য পূর্বনির্ধারিত সরকারি ফি বহাল থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories