MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA Arrears: পুজোর আগেই হাতে টাকা! পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট

DA Arrears: পুজোর আগেই হাতে টাকা! পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট

DA Update: পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ নিয়ে অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি। জিপিএফ-এ জমা, ২০২৮-এর এপ্রিল পর্যন্ত লক-ইন, টাকা তোলার সময় আয়কর কাটা, কেন বাড়ছে সরকারি কর্মীদের আশঙ্কা, জানুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 29 2026, 05:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বকেয়া ডিএ নিয়ে ফের নতুন করে শুরু চর্চা
Image Credit : Asianet News

বকেয়া ডিএ নিয়ে ফের নতুন করে শুরু চর্চা

রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আবার আলোচনা তুঙ্গে। রাজ্যের অর্থ দপ্তর সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, আর সেটিকে ঘিরেই সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। কর্মী মহলের একাংশের মনে প্রশ্ন, শেষ পর্যন্ত হাতে কত টাকা আসবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
সুপ্রিম কোর্টের নির্দেশে ধাপে ধাপে মেটানো হচ্ছে বকেয়া
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টের নির্দেশে ধাপে ধাপে মেটানো হচ্ছে বকেয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই বকেয়া অর্থ ধীরে ধীরে মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দ্বিতীয় কিস্তি প্রদানের বিষয়ে নতুন এই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বকেয়া মেটানোর পদ্ধতি ও শর্ত নিয়ে বিজ্ঞপ্তিতে বেশ কিছু নির্দিষ্ট নির্দেশ রয়েছে।

Related Articles

Related image1
Super El Nino: ফসলে বড় ধাক্কা দিতে পারে সুপার এল নিনো, তবু কেন খাদ্যসংকটের ভয় নেই ভারতে? জানুন ৬ কারণ
Related image2
Suvendu-Mamata: সবুজ সাথীর নাম বদলে সারথি, সাইকেল বিতরণ অনুষ্ঠানে মমতাকে তুলোধনা শুভেন্দুর
310
গ্রুপ এ, বি ও সি কর্মীদের বকেয়া জমা পড়বে জিপিএফ-এ
Image Credit : Asianet News

গ্রুপ এ, বি ও সি কর্মীদের বকেয়া জমা পড়বে জিপিএফ-এ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের মধ্যে গ্রুপ এ, বি এবং সি শ্রেণির কর্মীদের বকেয়া ডিএ-র পুরো অংশ জমা করা হবে তাঁদের জেনারেল প্রভিডেন্ড ফান্ডে বা জিপিএফ-এ। অর্থাৎ এই টাকা সরাসরি হাতে না এসে ভবিষ্যৎ তহবিলে জমা থাকবে।

410
গ্রুপ ডি কর্মীদের টাকা যাবে স্যালারি অ্যাকাউন্টে
Image Credit : stockPhoto

গ্রুপ ডি কর্মীদের টাকা যাবে স্যালারি অ্যাকাউন্টে

গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে ব্যবস্থা আলাদা। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁদের বকেয়া ডিএ-র টাকা জমা পড়বে সরাসরি স্যালারি অ্যাকাউন্টে। ফলে গ্রুপ ডি কর্মীরা এই টাকা তুলনামূলক সহজে হাতে পাবেন।

510
দুই কিস্তিতে বকেয়া: কোন সময়ের টাকা কবে
Image Credit : stockPhoto

দুই কিস্তিতে বকেয়া: কোন সময়ের টাকা কবে

মোট দুটি কিস্তিতে এই বকেয়া দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের অংশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, একইভাবে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়াও জিপিএফ-এ জমা করা হবে।

610
২০২৮-এর এপ্রিল পর্যন্ত তোলা যাবে না জিপিএফ-এর টাকা
Image Credit : stockPhoto

২০২৮-এর এপ্রিল পর্যন্ত তোলা যাবে না জিপিএফ-এর টাকা

কর্মরত কর্মীদের জন্য একটি বড় শর্ত রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিপিএফ-এ জমা পড়া এই বকেয়া টাকা ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তুলে নেওয়া যাবে না। অর্থাৎ বকেয়া টাকা পেতে কর্মীদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে।

710
টাকা তোলার সময় কাটা হবে আয়কর
Image Credit : stockPhoto

টাকা তোলার সময় কাটা হবে আয়কর

এই বিজ্ঞপ্তির সবচেয়ে আলোচিত অংশ আয়কর সংক্রান্ত নির্দেশ। বলা হয়েছে, জিপিএফ তহবিল থেকে টাকা তোলার সময় আয়কর খাতে টাকা কাটা হবে। কত টাকা কাটা হবে, তার হিসাব টাকা প্রদানের আগেই ডিডিও (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার) করে নেবেন। তবে কোন পদ্ধতিতে সেই হিসাব হবে, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।

810
ভুলবশত বেশি টাকা পেলে তা-ও বাদ যাবে
Image Credit : stockPhoto

ভুলবশত বেশি টাকা পেলে তা-ও বাদ যাবে

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনও কর্মচারীকে ভুলবশত বেশি টাকা দেওয়া হয়ে থাকলে সেই অতিরিক্ত অংশও টাকা তোলার সময় হিসাব মাফিক বাদ দেওয়া হবে। এই অংশটি নিয়েই কর্মী সংগঠনগুলির আপত্তি সবচেয়ে বেশি।

910
কনফেডারেশনের আপত্তি: আয়কর নয়, ওভারড্রল নিয়ে প্রশ্ন
Image Credit : Getty

কনফেডারেশনের আপত্তি: আয়কর নয়, ওভারড্রল নিয়ে প্রশ্ন

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আয়কর কাটা নিয়ে তাঁদের আলাদা কোনও মতামত নেই। তবে ওভারড্রলের যুক্তি দেখিয়ে টাকা কাটার বিষয়টিতে তিনি আপত্তি জানিয়েছেন। এতে কর্মীদের প্রাপ্য টাকা আরও কমে যেতে পারে বলে তাঁদের আশঙ্কা।

1010
এআইসিপিআই-এর হিসাব নিয়ে প্রশ্ন, মালহোত্রা কমিটির দৃষ্টি আকর্ষণের ঘোষণা
Image Credit : GEMINI

এআইসিপিআই-এর হিসাব নিয়ে প্রশ্ন, মালহোত্রা কমিটির দৃষ্টি আকর্ষণের ঘোষণা

মলয় মুখোপাধ্যায়ের দাবি, সর্বভারতীয় মূল্য সূচক (AICPI) অনুযায়ী বকেয়া ডিএ-র হিসাব করেনি সরকার। সেই কারণেই সরকারি কর্মীরা প্রাপ্যের তুলনায় কম টাকা পাচ্ছেন বলে তাঁর অভিযোগ। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটির দৃষ্টি আকর্ষণ করা হবে। সেই কমিটি এ বিষয়ে তার রিপোর্ট পেশ করবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Purba Bardhaman: কলকাতায় বসেই বড় ছক? NIA-এর অভিযানে ফাঁস হচ্ছে একের পর এক তথ্য
Recommended image2
Suvendu-Mamata: সবুজ সাথীর নাম বদলে সারথি, সাইকেল বিতরণ অনুষ্ঠানে মমতাকে তুলোধনা শুভেন্দুর
Recommended image3
Now Playing
Nepal Flood Viral Video: নেপালের ভয়াবহ ধ্বংসলীলা! কাঁপিয়ে দেওয়া ১০ ভাইরাল ভিডিও, দেখলে শিউরে উঠবেন
Recommended image4
NIA Raid: দক্ষিণ দিনাজপুরে কৃষকের বাড়িতে এনআইএ তল্লাশি! বর্ধমানে মসজিদের ইমামকে জিজ্ঞাসাবাদ
Recommended image5
পুজোর আগে বিরাট চমক, ৫০ হাজারেই ফ্ল্যাট দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কীভাবে করবেন আবেদন?
Related Stories
Recommended image1
Super El Nino: ফসলে বড় ধাক্কা দিতে পারে সুপার এল নিনো, তবু কেন খাদ্যসংকটের ভয় নেই ভারতে? জানুন ৬ কারণ
Recommended image2
Suvendu-Mamata: সবুজ সাথীর নাম বদলে সারথি, সাইকেল বিতরণ অনুষ্ঠানে মমতাকে তুলোধনা শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved