চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় শীর্ষ আদালতে স্বস্তি পেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেয়। যা কালীঘাট তৃণমূলের কাছে এটি বড় ধাক্কা।
210
কোন অ্যাকাউন্ট নিয়ে মামলা?
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তৃণমূলের মোট চারটি অ্যাকাউন্ট রয়েছে। এই চারটি অ্যাকাউন্টই ফ্রিজ় করা হয়েছে। সেগুলি ব্যবহারের অনুমতি চেয়েই কালীঘাট তৃণমূল শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল।
310
অ্যাকাউন্ট ফ্রিজ় করেছিল পুলিশ
তৃণমূলের ওই চারটি অ্যাকাউন্ট ফ্রিজ় করেছিল পুলিশ। কলকাতা হাইকোর্ট সেই পদক্ষেপে কোনও হস্তক্ষেপ করেনি। এর পরেই সুপ্রিম কোর্টে যায় কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা।
বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। অর্থাৎ নিম্ন আদালতের রায়ই বহাল থাকল। এতে অ্যাকাউন্ট ফ্রিজ় থাকার সিদ্ধান্তে কোনও বদল হল না। অর্থাৎ আগামী দিনেও কালীঘাট তৃণমূল সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে পারবে না।
510
প্রতীক ফ্রিজ় প্রসঙ্গ
শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, তৃণমূলের প্রতীক আগেই ফ্রিজ় করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই অবস্থায় হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না বলে জানায় আদালত। এর পরেই মামলা খারিজ হয়।
610
মাসে প্রায় ১২ কোটি টাকা খরচের যুক্তি
কালীঘাট তৃণমূলের তরফে সওয়াল করা হয়, দলের প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা খরচ হয়। সামনে রয়েছে উপনির্বাচন। তাই ওই টাকা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল।
710
সাইবার অপরাধের এফআইআর, দাবি বেআইনি লেনদেনের প্রমাণ নেই
কালীঘাট তৃণমূলের বক্তব্য, সাইবার অপরাধ সংক্রান্ত একটি এফআইআরের ভিত্তিতে লেনদেন বন্ধ করা হয়েছে। কিন্তু ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ নেই বলে দাবি তৃণমূলের। তাই টাকা তোলার অনুমতি চাওয়া হয়।
810
হাইকোর্টে বিশেষ অফিসারের আর্জি
প্রয়োজনে এই ক্ষেত্রেও বিশেষ অফিসার নিয়োগের জন্য হাই কোর্টে সওয়াল করেছিল কালীঘাট তৃণমূল। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আর্জি মানেনি। তার পরেই শীর্ষ আদালতে যায় তারা।
910
এর আগে ইডির ফ্রিজ় করা অ্যাকাউন্টে মিলেছিল শর্তসাপেক্ষ অনুমতি
এর আগে তৃণমূলের কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ় করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। সেই মামলায় বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ শর্তসাপেক্ষে টাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল। অর্থাৎ আগের ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলেছিল, এ বার তা মেলেনি।
1010
স্পেশ্যাল অফিসারের মাধ্যমেই চলছে আগের অ্যাকাউন্ট
ইডির ফ্রিজ় করা অ্যাকাউন্টগুলির জন্য একজন স্পেশ্যাল অফিসার নিয়োগ করা হয়েছিল। তিনিই সেগুলি পরিচালনা করছেন। আদালতের অন্তর্বর্তী নির্দেশ মেনে প্রয়োজনে তাঁর মাধ্যমেই টাকা তুলছে কালীঘাট তৃণমূল। কিন্তু নতুন চার অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই সুযোগ মিলল না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.