Bhata Hike: প্রবীণ, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের ভাতা ৫০০ টাকা বাড়ল। নতুন সিদ্ধান্তে যোগ্য উপভোক্তারা মাসে ২,০০০ টাকা পাবেন। জানুন আবেদন ও যোগ্যতার নিয়ম।
রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য পুজোর আগেই বড় ঘোষণা। তিন ধরনের সামাজিক ভাতা আরও বাড়াচ্ছে রাজ্যের বিজেপি সরকার। ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যোগ্য উপভোক্তারা মাসে সর্বোচ্চ ২,০০০ টাকা করে পেতে পারেন।
28
১,৫০০ থেকে বেড়ে ২,০০০ টাকা
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই তিন ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছিল। এবার তার সঙ্গে আরও ৫০০ টাকা যোগ করার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নতুন হারে মাসিক ভাতা হবে ২,০০০ টাকা।
38
মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান। সামাজিক সুরক্ষার আওতায় থাকা যোগ্য মানুষদের আর্থিক সহায়তা আরও বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
ভাতা বাড়ানোর ঘোষণা হলেও সঙ্গে সঙ্গে নতুন হারে টাকা পাওয়া যাবে না। প্রশাসনের তরফে প্রথমে উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে। যোগ্যতা যাচাইয়ের পরেই নতুন হারে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
58
নতুন করে আবেদন করতে হবে?
আগের সরকারের আমলে করা বার্ধক্য, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের ভাতার আবেদনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ফলে আগে আবেদন করা থাকলেও বর্তমানে সুবিধা পেতে হলে যোগ্য ব্যক্তিদের নতুন করে আবেদন করতে হবে।
68
যোগ্যতা যাচাইয়ের পর মিলবে সুবিধা
নতুন আবেদন জমা পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে সেগুলি খতিয়ে দেখা হবে। আবেদনকারীর তথ্য ও যোগ্যতা যাচাইয়ের পরই ঠিক হবে তিনি নতুন ভাতা পাওয়ার জন্য উপযুক্ত কি না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর ঘোষণা মত শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই সরকারি প্রকল্পের সুবিধে পাবে।
78
আগস্ট থেকে ১,৫০০ টাকা পাওয়ার কথা ছিল
নতুন সরকার ক্ষমতায় আসার পর তিন সামাজিক ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছিল। সেই বর্ধিত অর্থ আগস্ট মাস থেকে পাওয়ার কথা ছিল। তার মধ্যেই ফের ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হল।
88
মাসে ২,০০০ টাকা পাওয়ার সম্ভাবনা
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে যোগ্য প্রবীণ, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম উপভোক্তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। তবে নতুন হারে টাকা পেতে হলে নতুন আবেদন এবং প্রশাসনিক যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.