জোর কদমে সদস্য সংগ্রহ অভিযান, তেইশের নির্বাচনে বাংলা দখলের টার্গেট আপের

Published : Mar 15, 2022, 07:02 PM IST
জোর কদমে সদস্য সংগ্রহ অভিযান, তেইশের নির্বাচনে বাংলা দখলের টার্গেট আপের

সংক্ষিপ্ত

বঙ্গে পঞ্চায়েত নির্বাচনে আপের ফলাফল ভালো হলে সংগঠনকে মজবুত করতে অরবিন্দ কেজরিওয়াল পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখবেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল হবে এমনটাই দাবি মালদা জেলা আম আদমি পার্টির। 

ধারাবাহিক ভাবে চলছে আপের সদস্য সংগ্রহ অভিযান (Party Worker recruitment drive)। মালদহের (Maldah) রতুয়া-২ ব্লকের পর এবার রতুয়া-১ ব্লকের রতুয়া স্ট্যান্ডে শুরু হল সদস্য সংগ্রহ অভিযান। আপের কর্মকর্তাদের (AAP Leaders) দাবি পঞ্জাবের পর বাংলা দখলের টার্গেট (Target Bengal)। স্বচ্ছ বাংলা গড়তে আগামী দু-এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক স্তরের শুরু হবে কমিটি গঠনের কাজ। এখন আম আদমি পার্টির টার্গেট আগামী পঞ্চায়েত নির্বাচন। বাংলাকে দিল্লি মডেল তৈরি করার টার্গেট নিয়ে কেজরিওয়ালের দল। 

বঙ্গে পঞ্চায়েত নির্বাচনে আপের ফলাফল ভালো হলে সংগঠনকে মজবুত করতে অরবিন্দ কেজরিওয়াল পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখবেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল হবে এমনটাই দাবি মালদহ জেলা আম আদমি পার্টির যুব সভাপতি শেখ আজারুদ্দিনের। তবে আপকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল ও সিপিএম। রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুল হক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোন দলের একটা চিন্তা-ভাবনা থাকতেই পারে। আপ পঞ্জাবে নিজেদের সরকার গঠন করেছে তবে বাংলাতে নিজেদের সংগঠন বাড়াতে পারবে না। তাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। বিজেপিও বাংলা দখলের স্বপ্ন নিয়ে এসেছিল তাদের স্বপ্ন পূরণ হয়নি।

অন্যদিকে সিপিআইএম মালদহ জেলা কমিটির সদস্য জহুর আলম বলেন মালদহ জেলার বিভিন্ন ব্লকে অভিযান হয়েছে আঞ্চলিক দলগুলির উত্থান এইভাবে হয় এবং পতন খুব দ্রুত হয়। এর আগেও দিল্লি দখলের পর আপ আমাদের রাজ্যে নেমেছিল কিন্তু কোনো রকমে প্রভাব ফেলতে পারেনি। ইতিমধ্যে পঞ্জাব দখল করেছে অন্য রাজ্যগুলিতেও প্রভাব ফেলতে পারে এমনটাই স্বপ্ন দেখতেই পারে। আমাদের রাজ্যে যে অরাজকতা চলছে স্বাভাবিকভাবে এই রাজ্যে সেই সুযোগ নিতে চাইছে আঞ্চলিক দল। বিজেপি সুকৌশলে অন্যান্য রাজ্যে আঞ্চলিক দলগুলোকে ঠেলে দিচ্ছে। তেমনি বিজেপি আপকে এখানকার সরকারের বিকল্প হিসাবে ঠেলে দিচ্ছে। 

তিনি আরও বলেন এই রাজ্যের বিকল্প একমাত্র বামপন্থীরা। বিভিন্ন সময়ে আঞ্চলিক দলগুলোর উত্থান হয়েছিল সেগুলোর পতন হয়েছে। কৃষক বিদ্রোহের ফলে পঞ্জাব দখল করতে পারত না বিজেপি তাই সেখানে সুকৌশল করে আপকে সেখানে ঠেলে দিয়েছিল। সেভাবে বাংলাতেও ঠেলে দিতে চাইছে আপকে। তবে যতই যাই করুক আপের কোন প্রভাব বাংলায় পড়বে না।২০২৩ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন ধরেই বাংলার রাজনীতিতে ঢুকে পড়তে চাইছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Rajanya Haldar: নতুন দল ঘোষণা, বিধানসভা নির্বাচনে জোড়া আসনে প্রার্থী রাজন্যা হালদার
রূপা, পাপিয়া, শর্বরী: শহরতলীতে বিজেপির টলিউডের তিন কন্যার প্রার্থীদের জয়ের সম্ভাবনা কতটা