চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু, প্রতিবাদের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটল পুলিশ

Published : Sep 18, 2020, 06:26 PM ISTUpdated : Sep 18, 2020, 06:28 PM IST
চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু, প্রতিবাদের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটল পুলিশ

সংক্ষিপ্ত

হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ হাসপাতাল চত্বরে দালালরাজ বন্ধের দাবি প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ জনতার দফায় দফায় বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এবং হাসপাতাল চত্বরে দালালরাজ। এই দুইয়ের জোড়া ফোলায় অতিষ্ঠ রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবাল জানিয়েও কোনও সুফল মেলেনি। এই অবস্থায় প্রতিবাদ জানিয়ে নিজেরাই রাস্তায় নামল উন্মুক্ত জনতা। রাজ্য সড়কের উপর দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন-ঘরের নকল চাবি তৈরি করে সুযোগ বুঝে গয়না-টাকা চুরি, নরেন্দ্রপুরে গ্রেফতার মহিলা

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকায়। ঘটনার সূত্রপাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘিরে। জানাগেছে, স্থানীয় কানাপুকুর এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর মিজান শেখ তাঁর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ সেখানে চিকিৎসা না করেই ফেলে রাখা হয় মিজানকে। তারপর সেখান থেকে তাঁকে অন্য হাসপাতালে রেফার করা হয়। তার কিছুক্ষণ পরই মৃত্যু হয় মিজান শেখের। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে রোগীর পরিবার। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরে দালালরাজ বন্ধের দাবিতে সোচ্চার হন তাঁরা। 

অপহৃত ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা-ভাঙচুর, দেখুন সেই ছবি

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভগবানগোলা-লালগোলা রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখাতে শুরু করেন উন্মুক্ত জনতা। রাস্তার উপর শুয়ে বিক্ষোভে দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ভগবানগোলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: এপ্রিলে পর পর দুইবার ঢুকল লক্ষ্মীর ভাণ্ডার, ভোটের মুখে ৩০০০ টাকা হচ্ছে ভাতা?
Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা কারা নিতে পারবেন? ভোটের মুখে বড় ঘোষণা অমিত শাহের