MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • অপহৃত ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা-ভাঙচুর, দেখুন সেই ছবি

অপহৃত ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা-ভাঙচুর, দেখুন সেই ছবি

পূর্ব বর্ধমানের গলসিতে অপহৃত ছাত্রের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার ছাত্রকে অপহরণ করে সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার দুদিন পর এলাকার খালপাড় থেকে অপহৃত ছাত্রের দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনার জেরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 18 2020, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

অপহৃত ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গলসিতে। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘরের ভিতর আগুন ধরিয়ে দেয়। শুক্রবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণ করে খুনের ঘটনায় ঘণীভূত হচ্ছে রহস্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

বুধবার বিকেল থেকে খোঁজ মিলছিল না তৃতীয় শ্রেণির ছাত্র নয় বছরের সন্দীর দোলুইয়ের। সন্ধ্যে নাগাত সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে কে বা কারা ফোন করে। মায়ের অনেক কাকুতি মিনতির পর তিন লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। কাউকে কিছু জানালে তাঁদের ছেলেকে খুন করার হুমকিও দেওয়া হয়।

35

বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্য়ে আসে। গলসির সাঁকো গ্রাম পঞ্চায়েতের সদস্য ও পেশায় দিনমজুর বুদ্ধদেব দোলুইয়ের দিশেহারা অবস্থা হয়। কোনও উপায় না পেয়ে গলসি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপরই শুক্রবার সকালে এলাকার খালপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রের দেহ উদ্ধার হয়।
 

45

অপহৃত ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ছাত্র অপহরণের ঘটনা জড়িত সন্দেহে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। লাঠি, লোহার রড দিয়ে বাড়িতে ভাঙচুর করা হয়। পাশাপাশি, অভিযুক্তের ঘরের ভিতর আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। 

55

তৃতীয় শ্রেণির ছাত্রের দেহ উদ্ধার ঘিরে ব্য়াপক উত্তেজনা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার বিশাল পুলিশ বাহিনী। অপহৃত ছাত্রের দেহ উদ্ধার হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ঘটনার পিছনে পারিবারিক শত্রতা রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।  

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vidyasagar Setu: রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকেলের আগে চলবে না গ্রিন লাইনের মেট্রো
Recommended image2
Suvendu Adhikari: শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা শুভেন্দুর, চালু হচ্ছে নয়া Land Policy
Recommended image3
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ফোন নম্বর নিয়ে বিরাট আপডেট, এই ভুলে বাদ যাবে ভাতা
Recommended image4
কিশোরী খুন ও ধর্ষণকাণ্ডে ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্বিতীয়বার সফরে কী কী বললেন?
Recommended image5
Ganga Erosion: ভাঙন রুখতে ৩৬০০ কোটির প্রস্তাব, অর্ধেক টাকা দেবে কেন্দ্র, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved