রাজ্যে কৃষি সহায়তায় বড়সড় রদবদলের ইঙ্গিত। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ফ্ল্যাগশিপ প্রকল্প ‘কৃষকবন্ধু’র পরিবর্তে এবার রাজ্যে পুরোপুরি কেন্দ্রীয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ (PM-Kisan) চালু হতে চলেছে। এমনটাই গুঞ্জন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
25
পিএম কৃষাণ প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন
দীর্ঘদিন ধরেই রাজ্যের কৃষকবন্ধু এবং কেন্দ্রের পিএম কৃষাণ প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছিল। নবান্ন ও দিল্লির এই দ্বৈরথের মাঝে অনেক সময়ই রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ উঠছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক তৎপরতা এবং নীতিগত পরিবর্তনের জল্পনা সত্যি হলে, এবার থেকে রাজ্যের কৃষকরা সরাসরি কেন্দ্রের এই প্রকল্পের আওতায় চলে আসবেন।
35
কেন এই পরিবর্তনের জল্পনা?
প্রশাসনিক সূত্রের খবর, আর্থিক সমন্বয় এবং দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে অভিন্ন নীতি বজায় রাখতেই এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। ‘কৃষকবন্ধু’ প্রকল্পে রাজ্য সরকার কৃষকদের বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ ১০,০০০ টাকা (১ একর বা তার বেশি জমির জন্য) এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা দেয়। অন্যদিকে, ‘পিএম কৃষাণ’ প্রকল্পে যোগ্য কৃষকরা বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (DBT) পান।
এতদিন বহু কৃষক দুটি প্রকল্পের সুবিধাই একসঙ্গে পাওয়ার চেষ্টা করতেন, যা নিয়ে নানাবিধ স্ক্রুটিনি ও আইনি জটিলতা তৈরি হতো। একক প্রকল্প চালু হলে সেই জটিলতা অনেকটাই কমবে। ফলে পিএম কিষাণ প্রকল্প চালু হলে আর্থিকভাবে আরও স্বনির্ভর হবেন রাজ্যের কৃষকরা।
55
কী প্রভাব পড়বে রাজ্যের কৃষকদের ওপর?
সূত্রের খবর, এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের কয়েক লক্ষ নথিভুক্ত কৃষকের ডেটাবেস পিএম কৃষাণ পোর্টালে স্থানান্তরিত করা হতে পারে। এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে কৃষকবন্ধু প্রকল্পের কিছু বাড়তি সুবিধা ছিল। তবে পিএম কৃষাণ চালু হলে কেন্দ্রীয় স্তরের অন্যান্য কৃষিঋণ ও সয়েল হেলথ কার্ডের মতো সুবিধা পাওয়া কৃষকদের জন্য আরও সহজ হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.