PM Modi: ঝাড়গ্রামের দোকান থেকে ঝালমুড়ি কিনে খেলেন মোদী, দেখুন ভিডিও

Published : Apr 19, 2026, 05:40 PM ISTUpdated : Apr 19, 2026, 05:41 PM IST
PM Narendra Modi

সংক্ষিপ্ত

PM Modi Jhargram: ঝাড়গ্রামে জনসভা শেষে অন্যরকম মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা শেষ করে হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেওয়ার সময় ঝাড়গ্রাম কলেজ মোড়ে আচমকাই গাড়ি থামিয়ে নেমে পড়েন মোদী। মুড়িতে মজে থাকা মোদীর সেই ভিডিও এখন সোশ্যালে ভাইরাল।

PM Modi Jhargram: ঝাড়গ্রামে জনসভা শেষে অন্যরকম মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সভা শেষ করে হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেওয়ার সময় ঝাড়গ্রাম কলেজ মোড়ে আচমকাই গাড়ি থামিয়ে নেমে পড়েন মোদী। তারপর সোজা হাঁটা দেন এক মুড়ির দোকানে। ভোটপ্রচারে এসে ঝালমুড়ি কিনে খেলেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামের এক ঝালমুড়ির দোকান থেকে ১০ টাকা দিয়ে মুড়ি কিনলেন মোদী। তাঁর সমর্থকরা সেটা দেখে ‘জয় মোদী জি’। মুড়ি খেতে খেতেই জনসংযোগ সারলেন দেশের প্রধানমন্ত্রী। মুড়িতে মজে থাকা মোদীর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঝাড়গ্রামের জনসভায় তৃণমূলকে আক্রমণ মোদীর

এদিন ঝাড়গ্রামের জনসভায় মোদী বলেন, জঙ্গলের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল। রাজ্যের শাসক দল সাধারণ মানুষের বিভিন্ন অধিকার থেকে তাঁদের বঞ্চিত করছে এবং রেশন ও আবাসের মতো পরিষেবা ঠিকভাবে পৌঁছচ্ছে না। সেই সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, বঙ্গে সরকার পরিবর্তন হলে সমস্ত প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হবে। বাড়ি তৈরির জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহনের কথাও উল্লেখ করেন। পাশাপাশি মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের আর্থিক সাশ্রয়ের দিকেও জোর দেওয়ার কথা বলেন তিনি।

দেখুন ভিডিও

 

 

দেখুন প্রধানমন্ত্রী মোদীর মুড়ি কেনার ভিডিও

 

 

বনধন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝাড়গ্রামের জনসভায় দাঁডিয়ে সরকার পরিবর্তন হলে 'বনধন কেন্দ্র'-এর পরিসর বাড়ানো হবে, যার ফলে জনজাতি সম্প্রায়ের মহিলাদের আয়ের সুযোগ বাড়বে। ঝাড়গ্রামকে 'অরণ্যসুন্দরী' হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এই এলাকায় হোম-স্টে ও ইকো-টুরিজমের সম্ভাবনা আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, রেল সংযোগ উন্নত করতে কেন্দ্র ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে এবং 'বন্দে ভারত' সহ একাধিক নতুন পরিষেবার সঙ্গে এই অঞ্চলকে যুক্ত করা হয়েছে। তবে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি, রাজ্যে উন্নয়নের গতি বাড়াতে নির্দিষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বক্তব্যের শেষে স্থানীয় দেবী মা সাবিত্রী ও কনকদুর্গাকে প্রণাম জানান প্রধানমন্ত্রী।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

DA তৎপরতা: কেন্দ্রের ঘোষণার পরেই ৪% মহার্ঘ ভাতা নিয়ে তৎপর নবান্নে, বড় ঘোষণা মমতার
১৫ বছরে লুঠপাটে PhD করেছে তৃণমূল, মেদিনীপুরের সভায় তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর