PM Modi in West Bengal: জঙ্গলমহলে রবিবার চারটি জনসভা মোদীর, কোথায় কোথায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

Published : Apr 18, 2026, 12:50 PM IST
pm modi bengal news 1.jpg

সংক্ষিপ্ত

PM Modi in West Bengal: বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। ঠিক তার আগে শেষবেলায় প্রচারে ঝড় তুলতে ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল, রবিবার জঙ্গলমহলে চারটি বড় নির্বাচনী জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী।

PM Modi in West Bengal: বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। ঠিক তার আগে শেষবেলায় প্রচারে ঝড় তুলতে ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল, রবিবার জঙ্গলমহলে চারটি বড় নির্বাচনী জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর ১১টা থেকে রবিবার জঙ্গলমহলে মোদীর সভা শুরু হবে। বাঁকুড়ার বড়জোড়া, পুরুলিয়ার বলরামপুর, ঝাড়গ্রাম শহর ও সব শেষে মেদিনীপুরে সভা করবেন মোদী। মেদিনীপুরের সভায় মোদীর পাশে দেখা যাবে খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষকে। গেরুয়া শিবিরের আশা এইসব জায়গাগুলিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে যে তীব্র হাওয়া রয়েছে, তা মোদীর সভার পর আরও বিজেপির পক্ষে আসবে। জঙ্গলমহলে রবিবাসরীয় সভার কারণে আজ, শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রী মোদীর। এদিন রাতটা দুর্গাপুরে কাটাতে চলেছেন মোদী। আজ, শনিবার রাতে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী।

রবিবার মোদীর জনসভার সূচি

বিজেপি প্রার্থীদের জেতানোর আবেদন নিয়ে মোদীর জনসভা হতে চলেছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ। যেগুলির মধ্যে উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি রয়েছে জঙ্গলমহলের চার জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। বিজেপির পাখির চোখ এবার জঙ্গলমহলে রয়েছে। জঙ্গলমহলের চার জেলা মিলিয়ে মোট ৪০টি আসন রয়েছে। তাদের মধ্যে বিজেপির লক্ষ্য হল অন্তত ২৫-৩০টিতে জয় তুলে নেওয়া।

রবিবার মোদীর সভা কোথায়, কখন

দুর্গাপুরে রাত কাটানোর পর রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা বাঁকুড়ায়। সকাল ১১টায় বড়জোড়ায় দিনের প্রথম সভা। বাঁকুড়ার জেলার সবকটি মানে ১২টি আসনের প্রার্থীরা এই সভায় প্রধানমন্ত্রীর পাশে বসবেন। ঘণ্টাখানেক পরেই মোদীর দ্বিতীয় সভা পুরুলিয়ার বলরামপুরে। ১২টা ৪৫ মিনিটে সেই সভায় বক্তব্য রাখার কথা দেশের প্রধানমন্ত্রীর। পুরুলিয়ার ৯টি আসনেই এবার জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে বিজেপি, যেখানে গতবার জয় এসেছিল ৬টি-তে। এরপর বিমানে চড়ে মোদী উড়ে যাবেন ঝাড়গ্রামে। সেখানে ২টো ৪৫ মিনিট থেকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির জনসভা শুরু হবে। রবিবার জঙ্গলমহলে মোদীর চতুর্থ তথা শেষ সভা মেদিনীপুরের মাঠে।

প্রথম দফার ভোটের দিন হাওড়ায় মোদীর রোড শো

সূত্রের খবর আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার হাওড়ার বেলুড়মঠেও যেতে পারেন দেশের প্রধানমন্ত্রী। হাওডা়র সালকিয়া রোডে রোড শো করার কথা মোদী। সেইদিনই নদিয়ার কৃষ্ণনগরেও সভা করতে পারেন মোদী। ২৩ এপ্রিল হাওড়া বেলুড়মঠে যাওয়ার কথা তাঁর। সেখান থেকে শালকিয়া পর্যন্ত রোড শো করার কথা মোদীর। সেই দিন নদিয়ার কৃষ্ণনগরেও সভা করার কথা প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত, সেই দিনই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল, দ্বিতীয় তথা শেষ দফায়।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

প্রার্থী পরিচয়: কাদের ভোট দিচ্ছেন আপনি? প্রথম দফার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চমকে দেবে ভোটারদের
Kolkata Weather: কাটফাটা গরম থেকে দুপুরেই স্বস্তি! দক্ষিণবঙ্গের ৫ জেলায় কালবৈশাখীর দাপট শুরু