
পশ্চিমবঙ্গ সফরে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার তিনি রাজ্যের রাজধানী কলকাতায় আসছেন না। খড়গপুর IIT-৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে এই সফর। বিমানপথেই নরেন্দ্র মোদী কলাইকুন্ডায় আসেন। সেখান থেকে তিনি সড়কপথে পৌঁছে যান খড়গপুর আইআইটি-তে। আবহাওয়া খারাপ থাকার জন্য তাঁর যাত্রাপথে কিছুটা পরিবর্তন করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারিত সময়ই আইআইটি পৌঁছে যান।
প্রধানমন্ত্রীকে কলাইকুন্ডায় স্বাগত জানান রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মোদীর এই সফর ঘিরে গোটা এলাকাই মুড়ে ফেরা হয়েছে নিরাপত্তার চাদরে। ড্রোন ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় আইআইটি প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানেই আইআইটি-র ৭৫ জন পড়ুয়ার সঙ্গে সরাসরি মতমিনিময় করবেন তিনি। পাশাপাশি পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আইআইটি খড়গপুরের প্রযুক্তিগত উদ্যোগও ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে সরকারি উদ্যোগে তৈরি বিশেষ মুদ্রাও প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। তাঁর নিরাপত্তায় ইতিমধ্যেই আইআইটি খড়গপুর চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা।
এই আইআইটি-তেই প্রথম চালু হয়েছে ডাক্তারি কোর্স। সেই চত্বর ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। এরপর হবে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান। আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী তাঁকে সংবর্ধনা দেওয়ার পর বক্তব্য রাখবেন। এরপর একে একে ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.