MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Thakurbari Politics: ফের ভাঙন মমতা-TMCতে? শুভেন্দুর উদ্যোগে শান্তনু-সুব্রত একজোট, BJP যাচ্ছেন মমতাবালা?

Thakurbari Politics: ফের ভাঙন মমতা-TMCতে? শুভেন্দুর উদ্যোগে শান্তনু-সুব্রত একজোট, BJP যাচ্ছেন মমতাবালা?

Thakur Bari Politics: মমতাবালা ঠাকুর কি এবার বিজেপিতে যোগ দিতে পারেন? ঠাকুরবাড়ির ভাঙন জোড়া লাগাতে শুভেন্দু অধিকারীর উদ্যোগে শান্তনু-সুব্রত একজোট। আবারও ভাঙতে পারে মমতা-পন্থী তৃণমূল, জল্পনা তুঙ্গে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 21 2026, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আবারও ভাঙন ধরতে পারে মমতা পন্থী তৃণমূলে
Image Credit : chatgpt

আবারও ভাঙন ধরতে পারে মমতা-পন্থী তৃণমূলে

বিধানসভা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই একের পর এক ধাক্কা খাচ্ছে তৃণমূল। রাজ্যসভার চার সাংসদ ইতিমধ্যেই দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। এবার ঠাকুরবাড়ির সূত্রে নতুন করে ভাঙনের জল্পনা তুঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মমতাবালা ঠাকুর কি বিজেপিতে যোগ দিতে পারেন?
Image Credit : ai

মমতাবালা ঠাকুর কি বিজেপিতে যোগ দিতে পারেন?

তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির অন্দরে গুঞ্জন, তিনিও দল বদলের পথে হাঁটতে পারেন। যদিও তিনি নিজে বলছেন, এ নিয়ে এখনও কোনও চিন্তাভাবনা করেননি। রাজ্য বিজেপির শীর্ষ কর্তারাও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

Related Articles

Related image1
Wedding Business: ২১ নভেম্বর থেকে ২৫ দিনে দেশে ৫২ লক্ষ বিয়ে! কত লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে?
Related image2
Rahul Gandhi Remark: আমেরিকায় রাহুলের 'সাইড প্লেয়ার' মন্তব্য, সমালোচনায় সরব বিজেপি, পাশে CPIM
310
ঠাকুরবাড়িতে তিন মতুয়া মহাসঙ্ঘ, তিন শিবির
Image Credit : Asianet News

ঠাকুরবাড়িতে তিন মতুয়া মহাসঙ্ঘ, তিন শিবির

বর্তমানে ঠাকুর পরিবারে একসঙ্গে চলছিল তিনটি মতুয়া মহাসঙ্ঘ। একটি শান্তনু ঠাকুরের, একটি তাঁর দাদা সুব্রত ঠাকুরের, আরেকটি মমতাবালার। দুই ভাইয়ের তিক্ততা এতটাই বেড়েছিল যে সুব্রত আলাদা মহাসঙ্ঘ গড়ে নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে ঠাকুরবাড়ির সদস্যরা নতুন করে ঐক্যবদ্ধ হতে পারে বলেও গেরুয়া শিবির সূত্রের খবর।

410
ভোটের পর উল্টে যায় বিজেপির অন্দরের সমীকরণ
Image Credit : social media

ভোটের পর উল্টে যায় বিজেপির অন্দরের সমীকরণ

ভোটের আগে বিজেপিতে শান্তনু কথাই ছিল শেষ কথা। কিন্তু ফলাফলের পর মন্ত্রিসভায় জায়গা পাননি ঠাকুরবাড়ির দুই বিধায়কের কেউই। মন্ত্রী হন শান্তনু-বিরোধী শিবিরের অশোক কীর্তনিয়া। বনগাঁ জেলা বিজেপির সভাপতি পদ থেকেও সরানো হয় শান্তনু-ঘনিষ্ঠ বিকাশ ঘোষকে।

510
১ নভেম্বর ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Image Credit : ANI

১ নভেম্বর ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শান্তনুর নেতৃত্বাধীন মতুয়া মহাসঙ্ঘের 'আন্তর্জাতিক গোসাঁই সম্মেলন'-এ যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাওয়া নিয়ে জল্পনা থাকলেও তিনি ঠাকুরবাড়ির হরিমন্দিরে পুজো দেন। শান্তনুর স্ত্রী, বাগদার বিধায়ক সোমা নিজে হাতে রান্না করে তাঁকে দুপুরে খাওয়ান।

610
সুব্রতের বাড়িতে শুভেন্দুর সঙ্গে সস্ত্রীক শান্তনু
Image Credit : Asianet News

সুব্রতের বাড়িতে শুভেন্দুর সঙ্গে সস্ত্রীক শান্তনু

ফেরার পথে ঠাকুর পরিবারের কেউ কেউ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সুব্রত ঠাকুরের সঙ্গে দেখা করার অনুরোধ করেন। তিনি সুব্রতের বাড়িতে ঢোকেন। যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সস্ত্রীক শান্তনুও সঙ্গে ছিলেন। এভাবেই জোড়া লাগে ঠাকুর পরিবারের ফাটল। বর্তমানে দুই ভাইয়ের মধ্যে মিলমিশ অনেকটাই বেড়েছে বলে ঠাকুরবাড়ির ঘনিষ্ঠদের মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে।

710
৬ নভেম্বর মছলন্দপুরে হাসিমুখে দুই ভাই
Image Credit : AI

৬ নভেম্বর মছলন্দপুরে হাসিমুখে দুই ভাই

কালীপুজোর উদ্বোধনে ফের মতুয়া এলাকায় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মছলন্দপুরের হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন শান্তনু ও সুব্রত দুজনেই। অন্তত বাইরে থেকে কোনও অস্বস্তির আবহ ছিল না।

810
ঠাকুরবাড়ির ঐক্য গড়তে শুভেন্দুর ভূমিকা?
Image Credit : social media

ঠাকুরবাড়ির ঐক্য গড়তে শুভেন্দুর ভূমিকা?

বিজেপির স্থানীয় কর্মীদের অনেকের ধারণা, ঠাকুরবাড়ির ঐক্য তৈরিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগ রয়েছে। দলের এক প্রবীণ নেতার মতে, ঠাকুরবাড়ির কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে না পড়লে দুই ভাই কাছাকাছি আসতেন না। এখন দুজনেই একজোট থাকার প্রয়োজন বুঝছেন।

910
মমতাবালাকে দলে আনার ভাবনা শান্তনু-সুব্রতের?
Image Credit : Asianet News

মমতাবালাকে দলে আনার ভাবনা শান্তনু-সুব্রতের?

সুব্রতের সঙ্গে মমতাবালার সম্পর্ক বরাবরই ভাল। শান্তনুর সঙ্গে বিরোধের সময় মমতা বালা ঠাকুর প্রকাশ্যে সুব্রতের পাশে দাঁড়িয়েছিলেন। খবর, তাঁকে বিজেপিতে এনে ঠাকুরবাড়ির ঐক্য আরও মজবুত করার ভাবনা দুই ভাইয়ের মাথায় ঘুরছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।

1010
এসআইআর ও সিএএ নিয়ে কী বললেন মমতাবালা?
Image Credit : our own

এসআইআর ও সিএএ নিয়ে কী বললেন মমতাবালা?

SIR-এ মতুয়াদের একাংশের নাম বাদ পড়ায় ক্ষোভ উগরে দিয়েছেন মমতাবালা। তাঁর প্রশ্ন, ভোটাধিকারই কেড়ে নেওয়া হলে তা মানা যায় কীভাবে। CAA-তে মতুয়াদের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পর কী, জানতে চাইলে মমতাবালার জবাব, আগে দেখা যাক কী হয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
রাজ্য সরকারী কর্মীদের জন্য দারুণ খবর, ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দফতর
Recommended image2
Second Hooghly Bridge: রবিবার ১৬ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রাস্তার খোঁজ?
Recommended image3
Ajker Bangla Live News: Thakurbari Politics - ফের ভাঙন মমতা-TMCতে? শুভেন্দুর উদ্যোগে শান্তনু-সুব্রত একজোট, BJP যাচ্ছেন মমতাবালা?
Recommended image4
বাংলায় আপাতত হচ্ছে না SSR, বিশেষ বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন
Recommended image5
Akvan Cyclone: শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আকভান, আজও ভারী বৃষ্টি রাজ্যে, কদিন চলবে দুর্যোগ?
Related Stories
Recommended image1
Wedding Business: ২১ নভেম্বর থেকে ২৫ দিনে দেশে ৫২ লক্ষ বিয়ে! কত লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে?
Recommended image2
Rahul Gandhi Remark: আমেরিকায় রাহুলের 'সাইড প্লেয়ার' মন্তব্য, সমালোচনায় সরব বিজেপি, পাশে CPIM
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved