জেলে বসেই তোলা চেয়ে হুমকি , পুলিশের হাতে গ্রেফতার তিন লিঙ্কম্যান

Published : Dec 30, 2019, 06:42 PM ISTUpdated : Dec 30, 2019, 07:17 PM IST
জেলে বসেই তোলা চেয়ে হুমকি ,  পুলিশের হাতে গ্রেফতার তিন লিঙ্কম্যান

সংক্ষিপ্ত

খড়্গপুরের মাফিয়া শ্রীনু নাইডু খুন হয়েছে ২০১৭ সালে সেই মামলাতে জেলে বন্দি বাসব রামবাবু ও তার সাকরেদরা  তা সত্ত্বেও নিশ্চিন্তে নেই খড়্গপুর শহর  জেলে বসেই খড়্গপুরের ব্যাবসায়ীদের তোলা চেয়ে হুমকি ফোন আসছে 

খড়্গপুরের মাফিয়া শ্রীনু নাইডু খুন হয়েছে ২০১৭ সালে ৷ সেই মামলাতে জেলে বন্দি বাসব রামবাবু ও তার সাকরেদরা। তা সত্ত্বেও নিশ্চিন্তে নেই খড়্গপুর শহর ৷ জেলে বসেই খড়্গপুরের ব্যাবসায়ীদের তোলা চেয়ে হুমকি ফোন আসছে অহরহ। এমন অভিযোগ পেয়ে গত চারমাস আগে খড়্গপুর শহরের ৫ লিঙ্কম্যানকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ রবিবার ফের নতুন করে একই অভিযোগ পেয়ে আরও ৩ জনকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ ৷ 

মমতা শপথে গেলেই সরকার উল্টে যায়, মুখ্য়মন্ত্রীর ঝাড়খণ্ড সফরকে খোঁচা দিলীপের

জানা গিয়েছে,বাঁকুড়ার জেলে বন্দি কিছু কুখ্যাত আসামি এই কাজ করছে ৷ ২০১৭ সালে খড়্গপুর শহরের মাফিয়া শ্রীনু নাইডু খুন হয়েছিল ৷ তাকে খুনের ঘটনাতে অপর শিবিরের মাফিয়া বাসব রামবাবু সহ তার সঙ্গে থাকা সঞ্জয় প্রসাদ, কৃষ্ণ,শংকর রাওকেও গ্রেফতার করেছিল পুলিশ ৷ বর্তমানে তারা বাঁকুড়া জেলে বন্দি রয়েছে ৷ এই কুখ্যাত মাফিয়ারা জেলে বন্দি থাকার কারণে খড়্গপুর শহরে মাফিয়ারাজ কমবে বলেই আশা করেছিল স্থানীয়রা ৷ কিন্তু তা হয়নি ৷ 

পৌষমেলায় নয়া বিতর্ক, শ্লীলতাহানিতে অভিযুক্ত খোদ বিশ্বভারতীর উপাচার্য

উল্টে জেলের ভেতরে থেকেই পরপর খড়্গপুর শহরের ব্যাবসায়ীদের তোলা চেয়ে হুমকি ফোন আসছে ৷ গত চারমাস আগে এক ব্যাবসায়ীকে মোটা টাকা চেয়ে ফোন এসেছিল জেল বন্দি সঞ্জয় প্রসাদের ৷ সঞ্জয় ব্যাবসায়ীকে জানিয়েছিল,সময়ে তাঁর লোক গেলে তাকে যেন টাকাটা দিয়ে দেওয়া হয় ৷ পুলিশ জানতে পেরে ওত পেতে থেকে সঞ্জয়ের ৫ লিঙ্কম্যানকে গ্রেফতার করেছিল ৷ জানানো হয়েছিল বাঁকুড়া জেলেও ৷ তারপরও পরিস্থিতি বদলায়নি ৷ 

মামাবাড়ি থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ, বাইকে করে বাড়ি পৌঁছে দিল অভিযুক্তরাই

শনিবার ফের খড়্গপুর শহরের এক ব্যাবসায়ীর কাছে ফোন আসে ৷ ৩০ হাজার টাকা লিঙ্কম্যান গেলেই দিয়ে দিতে হুমকি দিয়েছিল সঞ্জয় ও তার সাকরেদরা ৷ এবারও ফের ফোন পাওয়া ব্যাবসায়ী পুলিশকে জানায় ৷ পুলিশ ফের জাল বিছিয়ে অপেক্ষা করে তিনজন লিঙ্কম্যানকে গ্রেফতার করেছে ৷  এদের কাছ থেকে একটি বন্দুক ,একটি গুলি, একটি স্কুটি ও তিনটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ ৷  বারবার বাঁকুড়া জেল থেকে কীভাবে ফোন সংগ্রহ করে তোলাবাজি করছে এই ধরনের মাফিয়ারা , তা নিয়ে ব্যাবসায়ী সহ খড়্গপুরের বাসিন্দারা প্রশ্ন তুলেছেন ৷  বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খড়্গপুরের এক পুলিশ কর্তা ৷

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হল ১ লক্ষ ২৫ হাজার নাম, তালিকায় আছেন আপনি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস?