
Sandeshkhali: সন্দেশখালিতে পুলিশের অভিযানে উদ্ধার পাঁচটি মাঝারি আকারের গরু ও একটি বাছুর! গবাদি পশু পরিবহনে ব্যবহৃত একটি নৌকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
Sandeshkhali: সন্দেশখালিতে পুলিশের অভিযানে উদ্ধার পাঁচটি মাঝারি আকারের গরু ও একটি বাছুর! গবাদি পশু পরিবহনে ব্যবহৃত একটি নৌকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালি থানার পুলিশ কর্ণখালি এলাকায় অভিযান চালায়। সেই সময় একটি নৌকায় করে গবাদি পশু পরিবহন করতে দেখা যায় কয়েকজনকে। পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা গবাদি পশু পরিবহনের স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপরই পাঁচটি গরু, একটি বাছুর এবং পরিবহনে ব্যবহৃত নৌকাটি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছেন হাসনাবাদের ভবানীপুর গ্রামের বাসিন্দা ৫১ বছর বয়সি আব্বাস মোল্লা এবং সন্দেশখালির বাসিন্দা ৪৫ বছর বয়সি আব্দুল ছাত্তার গাজী। কোথা থেকে আনা হচ্ছিল গবাদি পশুগুলি? কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।