তবে দু'বছর আগে আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তৎকালীন মমতা সরকার ব্যবসায়ী ও চাষিদের বাংলার বাইরে আলু বিক্রি করা থেকে বিরত রাখে। এর ফলে হাজার হাজার চাষির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিহার, ওডিশা, ঝাড়খণ্ড এক সময়ে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের আলুর উপরে নির্ভর করত। কিন্তু, তৃণমূল সরকার ভিনরাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় ওই সব রাজ্যে বাজার হারিয়েছে বাংলার আলু। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।