WB Ayushman Bharat: ১৬ অগাস্ট থেকে মিলবে আয়ুস্মান কার্ড, কীভাবে আপনার কার্ড সংগ্রহ করবেন? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Published : Aug 15, 2026, 08:56 AM IST

WB Ayushman Bharat: আয়ুস্মান ভারতের কার্ড বিলি নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শনিবার স্বাধীনতা দিবসের পরদিন অর্থাৎ ১৬ অগাস্ট থেকে মিলবে আয়ুস্মান কার্ড। কীভাবে হাতে পাবেন এই কার্ড? বিস্তারিত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়।

PREV
16
রাজ্যে বিলি হবে কবে থেকে আয়ুস্মান কার্ড?

পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় বদল। আগামী ১৬ অগাস্ট রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। স্বাস্থ্য ভবনে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা।

26
৫ লক্ষ টাকার ক্যাশলেস পরিষেবা

প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই। পুরোনো রোগের কভারেজ কোনো রোগী আগে থেকেই কোনো জটিল রোগে আক্রান্ত থাকলেও প্রকল্পের প্রথম দিন থেকেই চিকিৎসার যাবতীয় খরচ এই প্রকল্পের আওতায় থাকবে। ভর্তির আগের ও পরের খরচ: হাসপাতালে ভর্তির ৩ দিন আগে থেকে শুরু করে ছুটি পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধপত্র, ডায়াগনস্টিক পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচ এই প্রকল্পে বহন করা হবে। শুধু আধার কার্ডেই মিলবে সুবিধা: হাসপাতালে গিয়ে আলাদা কার্ড নিয়ে হয়রানি হতে হবে না। হাসপাতালে থাকা নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ড দিলেই তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন হয়ে যাবে।

36
দেশজুড়ে চিকিৎসার সুযোগ:

পরিযায়ী শ্রমিক বা ভ্রমণের সময় অসুস্থ হলে পশ্চিমবঙ্গের নাগরিকরা শুধু রাজ্যেই নয়, দেশের যে কোনও প্রান্তে থাকা ৪০ হাজারেরও বেশি অনুমোদিত হাসপাতালে এই সুবিধা পাবেন। যাঁরা আয়ুষ্মান ভারতে নেই, তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’: স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করেন, আয়ুষ্মান ভারতের কেন্দ্রীয় মাপকাঠির বাইরে থাকা পরিবারের জন্যও রাজ্য সরকার একই দিনে চালু করছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’। এতেও সমানভাবে বার্ষিক ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ থাকবে। ফলে রাজ্যের কেউই স্বাস্থ্য সুরক্ষার বাইরে থাকবেন না।

46
‘স্বাস্থ্যসাথী’ কি বন্ধ হচ্ছে?

‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প এখনই বন্ধ হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান: "আগামী ২–৩ মাস 'স্বাস্থ্যসাথী', 'আয়ুষ্মান ভারত' এবং 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা'—তিনটি প্রকল্পই একযোগে চলবে। উপভোক্তারা যখন ধাপে ধাপে নতুন দুই প্রকল্পে সম্পূর্ণ স্থানান্তরিত হয়ে যাবেন এবং কোনও পরিষেবায় অসুবিধা থাকবে না, তখনই ধীরে ধীরে স্বাস্থ্যসাথী প্রকল্পটিকে প্রত্যাহার করে নেওয়া হবে।"

56
হাসপাতাল ও নজরদারি ব্যবস্থা

রাজ্যের প্রায় ১,৯৩০টি হাসপাতাল (যার মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল) এই প্রকল্পের আওতায় এসেছে। বেসরকারি হাসপাতালগুলিতে অযৌক্তিক বিল তৈরি বা প্যাকেজ ভাঙার মতো অনিয়ম রুখতে স্বাস্থ্য ভবনের একটি নোডাল টিম প্রতি ১৫ দিন অন্তর পর্যালোচনা বৈঠক করবে। আগামী ৯০ দিনের জন্য বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে চুক্তি চূড়ান্ত করা হয়েছে।

66
কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “দীর্ঘদিন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত থাকার পর অবশেষে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার এবং ৬ কোটি মানুষ এই বিশ্বমানের স্বাস্থ্য সুরক্ষার ছাতার তলায় আসছেন।” আভা আইডি আছে , এটা দিলে আগের মতো মেডিকেল হিস্টোরি দিতে হবে না। পুরো রেকর্ড চলে আসবে। ১০০০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories